চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে ইফতারের গুরুত্ব ও ফজিলত

আবু সুফিয়ান by আবু সুফিয়ান
6:56 অপরাহ্ন 23, এপ্রিল 2021
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
ইফতারে খেজুর ও সুস্বাদু খাবার পরিবেশন করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানের প্রথমভাগের রহমতের দশ দিন শেষ হয়ে মাগফিরাত তথা পাপ মোচনের দশ দিন শুরু হয়েছে। সৃষ্টিজগতের প্রতিপালক মহান আল্লাহ তায়ালা রোজার মধ্যে যেমন ফজিলত দান করেছেন, রোজার ইফতারের মধ্যেও তেমন ফজিলত দান করেছেন।

আমরা জানি, ইফতারের সময়টি মহান প্রভুর কাছে খুবই পছন্দনীয়। এসময় যখন কোনো মুমিন ইফতার সামগ্রী নিজের সামনে রেখে নিদিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে থাকে, তখন আরশের মালিক ওই মুমিনের তাকওয়া (আল্লাহর প্রতি ভয়) ও আনুগত্য দেখে ব্যাপক খুশি হন। যে কারণে ইফতারের সময় আল্লাহর কাছে আমাদের দোয়া সহজেই কবুল হয়।

ইফতারের বিষয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা যখন ইফতার কর, তখন খেজুর দ্বারা ইফতার কর। কেননা এর মধ্যে বরকত রয়েছে। আর যদি খেজুর না পাও তবে পানি দ্বারা ইফতার কর। কেননা পানি পবিত্র। [সুনানে আবু দাউদ ও সুনানে তিরমিযি, হাদিস নং ২৩৫৫ ও ৬৫৮]

রোজাদারকে ইফতার করানোর ফজিলতের ব্যাপারে আল্লাহর রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাাদরকে ইফতার করায়, তবে সেটি তার গুনাহ মোচন করে এবং জাহান্নামের আগুন থেকে রোজাদারের মুক্তির কারণ হয়।

রমজানে ইফতারে খেজুরের গুরুত্ব ও ফজিলত. Channel i News - চ্যানেল আই নিউজ অপর হাদিসে বলা হয়েছে,  যে ব্যক্তি রোজাদারকে কিছু খেজুর বা সামান্য পানির শরবত অথবা এক ঢোক দুধ দ্বারা ইফতার করায়, তবে সেটি তার জন্য ক্ষমার কারণ হয়। আর এ রমজান মাসের প্রথমভাগে আল্লাহর রহমত, মধ্যভাগে পাপ মোচন ও শেষভাগে জাহান্নাম থেকে মুক্তি বিদ্যমান।

নবীজি (সা.) বলেছেন: ইফতারের সময় আল্লাহ বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আর এটি রমজান মাসের প্রত্যেকটি রাতে এবং এসময় রোজা পালনকারী প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়। [বায়হাকি: ৩৬০৫]

জায়েদ ইবনে খালেদ জুহানি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে  রোজাদারকে ইফতার করালো তার রোজাদারের ন্যায় সাওয়াব হবে। আর এতে রোজাদারের নেকি বিন্দুমাত্র কমানো হবে না।

সাহাল ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, লোকেরা কল্যাণ থেকে মাহরুম বা বঞ্চিত হবে না, যতক্ষন তারা দ্রুত ইফতার করবে।[সহীহ বুখারী ও সহীহ মুসলিম, হাদিস নং ১৮৫৬ ও ১০৯৮]

পরিশেষে মহান প্রভুর কাছে প্রার্থনা- ইয়া রাহমান, ইয়া রাহীম, ইয়া গাফুর, ইয়া গাফফার! আপনার এসব গুণবাচক নামের উছিলায় আপনি আমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেন। আমাদের রমজানের রোজাগুলো কবুল করে নেন। আমাদেরকে সুস্থ রাখুন। আমাদের নেক হায়াত বাড়িয়ে দেন। পবিত্র কুরআনের আলো দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করে দেন। রমজানের রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তি আমাদের নসীব করুন। আরও বেশি করে নেক আমল করার তাওফিক দান করুন। আমীন।

Tags: রমজানরমজান মাসরোজাদার
Previous Post

করুনারত্নের ব্যাটে শ্রীলঙ্কার প্রতিরোধ

Next Post

ভূমধ্যসাগরে ১৩০ অভিবাসী নিয়ে নৌকা ডুবি, মৃতদেহ উদ্ধার

Next Post
১৩০ অভিবাসী নিয়ে নৌকা ডুবির দৃশ্য, মৃতদেহ উদ্ধার চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমধ্যসাগরে ১৩০ অভিবাসী নিয়ে নৌকা ডুবি, মৃতদেহ উদ্ধার

আধুনিক পোশাক পরা যুবক, কালো চশমা, সেলফি স্টাইলে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক হিসেবে মানুষের পছন্দের পাত্র হতে চাই: শিমুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT