চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র জয়ন্তীতে চ্যানেল আইয়ে রবীন্দ্রমেলা

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
3:26 পূর্বাহ্ন 05, মে 2015
in বিনোদন
A A

প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৮ মে দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্রমেলা’।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রবীন্দ্রমেলার ঘোষণা করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

রবীন্দ্রনাথ আমাদের সবার বন্ধু এমন মন্তব্য করে ফরিদুর রেজা সাগর বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে ভিন্ন কিছু করার সাধ্য আমাদের কারোর নেই। তাই প্রতিবছরের মতো এবারো ঠিক একইভাবে রবীন্দ্রমেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রবীন্দ্রমেলা চ্যানেল আই সরাসরি সম্প্রচার করার কারণে সারাবিশ্বের বাঙালি এক হয়ে সেইদিন রবীন্দ্রনাথের সঙ্গে থাকে।

এবছর রবীন্দ্রমেলা সম্মাননা পাচ্ছেন নাট্যজন এবং রবীন্দ্র গবেষক আতাউর রহমান।

সম্মাননা পরিষদের প্রধান এবং উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, এমন একজন নাট্যজন পাশাপাশি রবীন্দ্র গবেষককে স্বীকৃতি দিতে পেরে সত্যিই আমরা গর্বিত।

এর আগে রবীন্দ্রমেলা সম্মাননা পেয়েছেন, কলিম শরাফী, অজিত রায়, ফাহমিদা খাতুন, ড. আনিসুজ্জামান, সাদী মহম্মদ, ড. আহমদ রফিক এবং রেজওয়ানা চৌধুরী বন্যা।

রবীন্দ্রমেলা সম্মাননা ঘোষণার পর আতাউর রহমান বলেন, ‘আমি মৃত্যুর পর পুরস্কারে বিশ্বাস করি না’। আমাকে রবীন্দ্রনাথের এমন একটি সম্মানে ভূষিত করা হলো এজন্য আমি চ্যানেল আইয়ে’র প্রতি কৃতজ্ঞ। সত্যিই আজ আমি নিজেকে বড় ধন্য মনে করছি।’

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান বলেন, চ্যানেল আই রবীন্দ্রমেলার মধ্যদিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির নিরব বিপ্লব ঘটিয়েছে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাদেশে জন্মানোর ফলে আমরা বাঙালি হিসেবে ধন্য হয়েছি। যে দেশে সাহিত্য, সংস্কৃতি নেই সে দেশে ধর্মবোধ মানবতার বহিঃপ্রকাশ ঘটে না।

চ্যানেল আইয়ে চত্বরে রবীন্দ্রমেলার খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে দিনব্যাপি পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য, রবীন্দ্র কবিতা থেকে পাঠ ও রবীন্দ্র রচনাবলীসহ থাকবে আরো চমক।

অনুষ্ঠানটি দর্শকদের জন্য সরাসরি চ্যানেল আই চত্বর থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

Tags: চ্যানেল আইরবীন্দ্রমেলা
Previous Post

পাপুয়া নিউগিনিতে সুনামির শঙ্কা কেটে গেছে

Next Post

চট্টগ্রামে ব্যাটারি রিক্সা চলাচল বন্ধ ঘোষণা

Next Post

চট্টগ্রামে ব্যাটারি রিক্সা চলাচল বন্ধ ঘোষণা

নেপালে অনিশ্চিত হাজারো শিক্ষার্থীর ভবিষ্যত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT