চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র জয়ন্তীতে ফারহানা তৃনার আবৃত্তি অ্যালবাম ‘পথের বাঁধন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 07, মে 2022
in শিল্প সাহিত্য
A A
রবীন্দ্রজয়ন্তীতে ফারহানা তৃনার আবৃত্তি অ্যালবাম ‘পথের বাঁধন’. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবিগুরুর কালজয়ী কবিতা থেকে নির্বাচিত কবিতার আবৃত্তি নিয়ে ফারহানা তৃনার অডিও অ্যালবাম ‘পথের বাঁধন’ প্রকাশ হচ্ছে। অ্যালবামটিতে  ফারহানা তৃনার কণ্ঠে ১৪টি রবীন্দ্র কবিতা রয়েছে, যার মাঝে সাতটি কবিতার দ্বৈত আবৃত্তিতে রয়েছেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।

অ্যালবামটির অডিও সিডির কাজ হয়েছে আবৃত্তিমেলা থেকে এবং নির্দেশনায় রয়েছেন মাহিদুল ইসলাম। আবহ সৃষ্টিতে মুশফিক লিটু। আবহ সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব রায়হান। অডিও অ্যালবামটির মূল কবিতা- পথের বাঁধন এর ভিডিও নির্মাণ পরিচালনা করেছেন শাত-ইল কবীর। সার্বিক ব্যবস্থাপনায় কাব্য কুহুক ও আবৃত্তি আয়োজনে সার্বিক সহযোগিতায়- ইস্পাহানি টি লিমিটেড। ‘পথের বাঁধন’ অডিও সিডির পাশাপাশি পরবর্তীতে শিল্পীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও প্রকাশ করা হবে।

ফারহানা তৃনা জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আবৃত্তি নিয়ে ইতোমধ্যে বেশ কিছু কাজ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। ‘বৃষ্টি ভেজা ভোর’ নামক তার দ্বৈত আবৃত্তি অ্যালবামও বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

ফারহানা তৃনার আবৃত্তি চর্চার সূচনা ২০০৬ সালে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন থেকে, পরে আবৃত্তি সংগঠন স্বরচিত্রের সাথে সম্পৃক্ততা।আবৃত্তির পাশাপাশি ফারহানা তৃনা সংবাদ উপস্থাপনায়ও একজন পরিচিত মুখ। বর্তমানে তিনি জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশন এবং বাংলাদেশ বেতারেও ইংরেজীতে নিয়মিত সংবাদ পড়ছেন ও অনুষ্ঠান উপস্থাপনা করছেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রসহ, বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে আবৃত্তি ও প্রামাণ্যচিত্রে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন। স্বপ্ন দেখেন আবৃত্তি নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার।

Tags: কবিগুরুকবিতারবীন্দ্রজয়ন্তী
Previous Post

বিশ্বকে বুদ্ধিবৃত্তিক সেবা দেয়ার জন্য আমরা কাজ করছি: সজীব ওয়াজেদ জয় 

Next Post

শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

Next Post
শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

নাট্যশিল্পীরা মঞ্চে পারফর্ম করছেন, উজ্জ্বল লাল ও গোলাপি আলোতে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটির আমেজে মঞ্চে ‘পুলসিরাত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT