চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথ তৈরির পেছনে বাংলাদেশের অবদান অনস্বীকার্য: বিশ্বজিৎ ঘোষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 12, মে 2019
in শিক্ষা
A A

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘দেবেন্দ্রনাথ জমিদারি দেখতে পাঠালেন রবীন্দ্রনাথকে এপার বাংলায়। রবীন্দ্রনাথ তৈরির পেছনে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। কৃষকদের কাছে তিনি অনেক প্রিয় হয়ে উঠলেন। নৈশ বিদ্যালয় তৈরি করলেন, স্বাক্ষরতা অর্জনের জন্য। কৃষকের উন্নয়নের জন্য সমবায় প্রথা চালু করলেন।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ বক্তৃতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আজকে ভিন্ন রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করবো। এই রবীন্দ্রনাথের পেছনে আরেক রবীন্দ্রনাথ রয়েছেন, যিনি বর্তমানে অনেক বেশি প্রাসঙ্গিক। কৃষকের বন্ধু রবীন্দ্রনাথ, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে অন্ন যুগিয়ে দেয়। একশো বছর আগে রবীন্দ্রনাথ কৃষকের উন্নয়নের কথা বলেছেন। সুদ ছাড়া কৃষকদের টাকা ধার দিতেন। এশিয়াতে প্রথম কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন নোবেলের অর্থ দিয়ে। ছেলে রবীন্দ্রনাথকে লন্ডনে পাঠান কৃষি বিজ্ঞানে ডিগ্রী অর্জনের জন্য।’

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘বৃক্ষবন্দনা কবিতা লেখেন, গাছ রোপণের জন্য কবিতা লেখেন। এই রবীন্দ্রনাথের এখন খুব দরকার। তুমি কি শুধুই নেবে, কিছু দেবে না? সবকিছুই কী আত্মসাৎ কেন্দ্রিক?’

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানকে ভালো চোখে দেখেননি কলকাতার হিন্দু এলিটরা। কার্জন হল ছিল সেক্রেটারিয়েট। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন রবীন্দ্রনাথ, এটি সঠিক নয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) ডক্টর কবি মুহাম্মদ সামাদ বলেন, “নালন্দা, তক্ষশিলা বৌদ্ধবিহার গুলোতে শিক্ষাদান কার্যক্রম ছিলো ইউরোপের পূর্বেও। ভারতবর্ষের জ্ঞান-বিজ্ঞানের চর্চার বিষয়গুলো রবীন্দ্রনাথ তুলে ধরেছিলেন।

সকল মতের প্রতি সহাবস্থান হওয়ার শিক্ষা তার জীবন থেকে পাই। তিনি ছোটবেলা থেকে পড়াশোনা করেই বড় হয়েছেন। ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধে তিনি বলেন,‘আজকালকার দিনে শিক্ষক, দোকানদার, ছাত্র খরিদ্দার। রবির এই বক্তব্য বর্তমানে অনেক বেশি প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, ‘ডাকসু নির্বাচনের সময় প্রায় সকল প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন কোর্স বন্ধের পক্ষে বলেছেন। বিশ্ববিদ্যালয়গুলোকে বাঁচানোর এই শিক্ষা রবীন্দ্রনাথ থেকে নিতে হবে। তিনি শান্তি নিকেতনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি উচ্চ শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন।

সভাপতির বক্তব্যে ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপপ্রচার ঠিক নয়। তাকে যথাযথ সম্মান দেয়া বাঞ্ছনীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করলে ১৯২৬ সালে তাকে আমন্ত্রণ করা হতো না।

ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়, ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ছাত্র পরিবহন সম্পাদক শামস-ই-নোমান ও ডাকসুর সদস্যবৃন্দসহ আরো অনেকে।

Tags: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়রবীন্দ্রনাথ
Previous Post

এ আহ্বান উপেক্ষার সুযোগ নেই

Next Post

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখল ম্যানসিটি

Next Post

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখল ম্যানসিটি

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩৭ বাংলাদেশি নিহতের খবর নিশ্চিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT