চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রবীন্দ্রনাথকে মূল্যায়ন না করলে জাতির ক্ষতি’

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
10:11 অপরাহ্ন 07, মে 2017
in বিনোদন
A A
মহাদেব ঘোষের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

মহাদেব ঘোষের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

‘রবীন্দ্রসংগীত যারা গায়, ভালোবেসে গায়। তাদের মূল্যায়ন না করলে কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরকে মূল্যায়ন না করলে এই কবির কোনো ক্ষতি নেই, বরং জাতির ক্ষতি। রবীন্দ্রনাথ বাঙালির সর্ব আবেগের সঙ্গী। আমাদের দ্রোহে, প্রেমে, বিরহে, মিলনে সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ নিজেকে অপরিহার্য করে তুলেছেন। আর এই রবীন্দ্রনাথকে ভালোবেসে এগিয়ে যাওয়া শিল্পীদের অন্যতম মহাদেব ঘোষ। আমরা দীর্ঘদিন পুরুষ কণ্ঠের রবীন্দ্রসংগীতশিল্পী পাইনি। মহাদেব ঘোষ সেই শূন্যস্থান পূরণ করবেন বলেই আমার বিশ্বাস।’ নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম আশা করেন, মহাদেব ঘোষ দীর্ঘদিন বেঁচে থাকবেন তার গান দিয়ে।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মহাদেব ঘোষের রবীন্দ্রসংগীতের  পাঁচটি অ্যালবামের মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। দেশের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথকে দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রেখেছিলেন রবীন্দ্রনাথ। আয়ুব খান রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার চেষ্টায় সফল হলে আমাদের স্বাধীনতা পেতে আরও দেরি হতো। রবীন্দ্রনাথকে দিয়েই পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই শুরু করে বাঙালি জাতি। আজ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আবার দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে রবীন্দ্রনাথ। ‘

তিনি এবার একসঙ্গে রবীন্দ্রসংগীতের পাঁচটি অ্যালবাম প্রকাশ করায় লেজার ভিশনকে ধন্যবাদ জানান।

মহাদেব ঘোষের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবামগুলোর প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

মহাদেব ঘোষ বলেন,  ‘আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়। আমরা কলকাতায় চলে যাই। তখন দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মী সিনেমা হলে জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ সিনেমা দেখি। সেই সিনেমায় আমার সোনার বাংলা গানটা ছিল।  গান শুনে এতই মুগ্ধ হই যে সেই থেকে অন্তরে গেঁথে যায় রবীন্দ্রসংগীত। সেই থেকে রবীন্দ্রসংগীতে প্রেম, ভালোবাসা।’

মোড়ক উম্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, নাট্যজন সৈয়দ হাসান ইমাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য্য, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ।

কবিগুরুর ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীতশিল্পী মহাদেব ঘোষের ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘আমার সকল দুখের প্রদীপ’,  ‘আমার পরাণ যাহা চায়’, ‘হে চির নূতন’ ও ‘এমন দিনে তারে বলা যায়’ শিরোনামের পাঁচটি অ্যালবাম প্রকাশ করে লেজার ভিশন।

Previous Post

পেনাল্টি মিসের খেসারত দিল লিভারপুল

Next Post

অসংক্রামক রোগ প্রতিরোধে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-সিএনআরএস’র চুক্তি

Next Post

অসংক্রামক রোগ প্রতিরোধে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-সিএনআরএস’র চুক্তি

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT