চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিউলের ৯ বছর পর ইবাদত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 05, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদত কেনো দলে— সম্প্রতি বাংলাদেশের প্রতিটি টেস্টে আলোচনার খোরাক যুগিয়েছে প্রশ্নটি। কথা ওঠাও স্বাভাবিক ছিল। মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস গড়ার আগে ১০ টেস্টে কেবল ১১ উইকেট নিতে পেরেছিলেন ডানহাতি পেসার। ওভারপ্রতি রানখরচ ও স্ট্রাইকরেটে ছিলেন হতশ্রী!

সেই ইবাদত বনে গেলেন কিউই বধের নায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের নাকানি-চুবানি খাওয়ানো, তাদেরই মাটিতে। ৩২ ম্যাচ পর এলো কিউই ডেরায় বহুল আকাঙ্ক্ষিত জয়। প্রায় ৯ বছর অপেক্ষার পর বাংলাদেশের কোনো পেসার পেলেন ইনিংসে ৫ উইকেটের স্বাদ।

সবশেষ ২০১৩ সালে বাংলাদেশের কোনো পেসার টেস্টে নিয়েছিলেন ৫ উইকেট। জিম্বাবুয়ে সফরে দুই টেস্টেই ৫টি করে উইকেট পকেটে পুরেছিলেন রবিউল ইসলাম। এরপর কেটেছে নয়টি বসন্ত, চলছিল খরা। গেল বছর ভারত সফরে অনেকটা কাছে গিয়েছিলেন আবু জায়েদ রাহি। ক্যাচ মিসের মহড়ায় ৪ উইকেটেই থামতে হয়েছিল তাকে।

এবার তেমন কিছু ঘটল না। আক্ষেপ ও অপেক্ষা ঘুচিয়ে ২১ ওভারে ৪৬ রানের বিনিময়ে ৬ কিউই ব্যাটারকে শিকার করলেন ইবাদত। টেস্টের হিসেবে ৪৭ ম্যাচ পর হলেন ফাইফার। তার ৬ উইকেট এমন এক পরিস্থিতিতে নেয়া, যা হতে পারে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় অধ্যায়ের একটি।

ইবাদতের ম্যাচসেরা পারফরম্যান্স আরেকটি মাইলফলক ছুঁয়েছে। কিউই বধে তার বোলিং ফিগার দেশ-বিদেশ মিলিয়ে টাইগার পেসারদের দ্বিতীয় সেরা। ২০০৮ সালে ঢাকায় সাউথ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ডের মাটিতে তো বটেই বিদেশে বাংলাদেশের পেসারদের সেরা বোলিং এখন ইবাদতের ৬/৪৬।

Tags: ইবাদতরবিউলশাহাদাত
Previous Post

বালু বোঝাই ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ

Next Post

‘স্যালুট’ ইবাদত

Next Post
তিনজন ক্রিকেটার মাঠে আলোচনা করছেন, সবুজ ঘাসের মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্যালুট’ ইবাদত

বাংলাদেশের ক্রিকেটার ম্যাক্সওয়েল ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত ম্যাক্সওয়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT