চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি বাড়াতে উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ চায় ইএবি

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
9:40 অপরাহ্ন 05, জুন 2017
in অর্থনীতি
A A

রপ্তানি বাড়াতে আগামী পাঁচ বছরের জন্য এই খাতে উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ করার দাবি জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত প্রসঙ্গে সংগঠনটি বলেছে, তীব্র প্রতিযোগিতামূলক বাজারে রপ্তানিখাতের উৎসে কর বিষয়ে প্রস্তাবিত বাজেটে কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই। বর্তমানে দশমিক ৭০ শতাংশ হারে উৎসে কর কার্যকর। যা নতুন অর্থবছর থেকে ১ শতাংশ হিসাবে ধার্য হবে। তা বাস্তবায়িত হলে রপ্তানিমুখী শিল্পের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই বিষয়টি অর্থমন্ত্রীকে পুনর্বিবেচনার আহ্বান জানায় ব্যবসায়ীরা।

সোমবার ইএবির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উৎসে কর কর্তনকে ন্যুনতম কর হিসেবে বিবেচনা না করে পূর্বের ন্যায় চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা জরুরি। একই সঙ্গে বস্ত্র খাতের অন্য দুটি উপখাত টেরিটাওয়েল ও হোমটেক্সটাইলের উৎসে কর দশমিক ২৫ শতাংশ আগামী ৫ বছর পর্যন্ত বহাল রাখা দরকার।

করপোরেট কর প্রসঙ্গ বলা হয়, তৈরি পোশাক খাতের করপোরেট কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। শিল্পের স্বার্থে তা ১০ শতাংশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরিবেশবান্ধব কারখানার জন্য করপোরেট কর ১৪ শতাংশ করা হয়েছে। তবে ১ শতাংশ কমানোর কারণে মালিকেরা পরিবেশবান্ধব কারখানা করতে আগ্রহী হবেন না। এটা কমপক্ষে ৫ শতাংশ কমানো প্রয়োজন।

বাজেটে অগ্নি-নির্বাপক যন্ত্রপাতি ও প্রি-ফেব্রিক্যাটেড বিল্ডিং তৈরির উপকরণে ৫ শতাংশ কর রেয়াতের প্রস্তাব করা হয়েছে। কিন্তু রপ্তানিমুখী শিল্পের স্বার্থে আগের মত তা শূন্যে নামিয়ে আনার প্রস্তাব করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ১০০ শতাংশ ভ্যাট মুক্ত। কিন্তু লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু পার্চেজের ওপরে ভ্যাট প্রয়োগ হয়ে থাকে। এক্ষেত্রে রপ্তানিমুখী শিল্পের লিমিটেড কোম্পানিকে ভ্যাটের মধ্যে যেন ফেলা না হয় সে দিকটি বিবেচনায় নিয়ে একটি আদেশ জারির অনুরোধ জানাচ্ছি।

আবগারি শুল্ক বিষয়ে বলা হয়, নতুন করে ব্যাংকে টাকা রাখার ওপর কর বাড়ানো হয়েছে। এটা ঠিক হয়নি। সার্বিকভাবেই আমানতের ওপর সুদ কমছে। ফলে আমানতকারীরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে সুদ কমছে। অন্যদিকে কর বাড়ছে। আমানতকারীরা এখন শঙ্কিত, তারা কোথায় যাবে।

এছাড়া অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির মূলমন্ত্র হল বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি। কিন্তু ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটে-এবিষয়ে কোন স্পষ্ট দিক নির্দেশনা দেয়া হয়নি। বিষয়টি পুণঃবিবেচনার দাবি জানায় সংগঠনটি।

Tags: ইএবিউৎসে করবিনিয়োগরপ্তানি
Previous Post

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে অসংখ্য হতাহত

Next Post

‘অন্ধের যষ্টি’ তামিম

Next Post
ফাইল ছবি

‘অন্ধের যষ্টি’ তামিম

কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের জন্য ট্রাম্পকে দায়ী করলো ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT