চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি আয় কমেছে ৪ দশমিক ৭৯ শতাংশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 05, মার্চ 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

রপ্তানি আয় কমছেই। চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম ৮ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কম হয়েছে ১২ দশমিক ৭২ শতাংশ। একই সাথে গত বছরের ঠিক একই সময়ের চেয়ে তা ৪ দশমিক ৭৯ শতাংশ কম।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

রপ্তানিকারকরা বলছেন, রপ্তানি আয় কমে যাওয়ায় তারা শঙ্কায় রয়েছেন। এই জন্য নগদ প্রণোদনা দেয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এ অর্থবছরের শুরু থেকেই তৈরি পোশাকের ব্যবসা কম। বিশ্ববাজারে পোশাকের ব্যবসা কমছে। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে লক্ষ্যমাত্রার চেয়ে আমরা যতটুকু পিছিয়ে আছি; আমাদের ব্যবসা ততটুকু কমেছে। কিন্তু রপ্তানি প্রবৃদ্ধি বাড়ার কথা ছিল।

শুধু তাই নয়, আগের তুলনায় ব্যবসাও কমেছে ৫ শতাংশ। দিন দিন খরচ বাড়ছে। সব মিলিয়ে পোশাক খাত বড় চাপের মধ্য দিয়ে যাচ্ছে। আগামীতে ব্যবসা টিকিয়ে রাখা মুশকিল হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই জন্য নতুন বাজার খুঁজতে হবে। এক পণ্যের ওপর নির্ভর না করে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। একই সাথে চলমান পোশাকখাতের দুরবস্থা থেকে উত্তরণে এ খাতে নগদ প্রণোদনা দেয়া দরকার বলে জানান এই ব্যবসায়ী।

ইপিবির তথ্যে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রপ্তানিতে আয়ের লক্ষ্য ঠিক করা হয় ৩ হাজার ৬ কোটি ৭০ লাখ ডলার। এর বিপরীতে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৬২৪ কোটি ১৮ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৭২ শতাংশ কম এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৯ শতাংশ কম।

প্রতিবেদনের তথ্যমতে, তৈরি পোশাক রপ্তানি কমেছে। মোট রপ্তানিতে এর অবদান ৮৩ দশমিক ২৫ শতাংশ। এর পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্যের রপ্তানি আয়ও কমেছে। ফলে সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৮ মাসে ২ হাজার ১৮৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৫৩ শতাংশ কম।

তবে পোশাক রপ্তানি কমলেও পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে। এ খাতে ৮ মাসে রপ্তানি আয় হয়েছে ৬৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৪৬ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে ৬৩ কোটি ১৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ কম।

এছাড়া হোম টেক্সটাইল খাতে রপ্তানি আয় হয়েছে ৫২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৪৭ শতাংশ কম।

এ সময় ৩৭ কোটি ডলারের হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে। এক্ষেত্রে রপ্তানি কমেছে ৪ দশমিক ৩৯ শতাংশ।

গত অর্থবছরে ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। চলতি অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৫৫০ কোটি ডলার।

Tags: রপ্তানি আয়রপ্তানি উন্নয়ন ব্যুরো
Previous Post

খেলাপি ঋণ বাড়ার জন্য উচ্চ সুদহার দায়ী: গভর্নর

Next Post

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’

Next Post
সিয়াম-পরীর বিশ্বসুন্দরী পারফর্মেন্সের ছবি, বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল সিয়াম-পরীর 'বিশ্বসুন্দরী'

মুজিববর্ষে বাজারে আসছে নতুন নোট ও স্মারক মুদ্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT