চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে সুদ হার কমানোর দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 08, আগস্ট 2019
in অর্থনীতি
A A

চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫৪ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। এ লক্ষ্যমাত্রা অর্জনে সহজলভ্য ঋণ প্রবাহ, ঋণের সুদের হার হ্রাস, নীতি সহায়তা এবং বন্দরের দক্ষতা ও সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এফবিসিসিআই জানায়, সরকার ২০১৯-২০ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫৪ বিলিয়ন ডলার। গত বছরের আয় অর্জনের উপর ভিত্তি করে ১৫ দশমিক ২০ শতাংশ বাড়ানো হয়েছে।

সংগঠনটি মনে করে বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি, সরকারের বাণিজ্য সহায়ক নীতি, রপ্তানিকারকদের সরবরাহ দক্ষতা ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী শিল্প কারখানার নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করার প্রেক্ষিতে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।

তবে কাঙ্ক্ষিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে উৎপাদন ব্যয় কমানো ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে রপ্তানি উন্নয়ন তহবিলসহ (ইডিএফ) ব্যাংক সুদের হার হ্রাস, বেসরকারি খাতে সহজলভ্য ঋণ প্রবাহ, ব্যাকওয়ার্ড লিংকেজের ক্ষেত্রে সব ধরনের নীতি সহায়তা, চট্টগ্রাম বন্দরসহ সব বন্দরের সক্ষমতা ও সেবার মান আরও বৃদ্ধিসহ সর্বোপরি রপ্তানি নীতিতে উল্লেখিত সুযোগ-সুবিধাসমূহ নিশ্চিত করা জরুরি।

এফবিসিসিআই বলছে, সরকার বৈদেশিক বাণিজ্যকে সহায়তার লক্ষ্যে সরকার ইতিমধ্যে বাণিজ্য সহায়ক (ট্রেড ফ্যাসিলিটেশন) কার্যক্রম গ্রহণ করেছে। ইজ অব ডুয়িং বিজনেস ও রপ্তানি উন্নয়নের স্বার্থে এ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ বছর নতুন ১৩টি পণ্য রপ্তানির আয়ের বিপরীতে ‘নগদ সহায়তা’ দেয়ার সিদ্ধান্ত কাঙ্ক্ষিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।

গত অর্থবছরের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে দেশের সার্বিক রপ্তানি (পণ্য ও সেবা) আয় বেড়েছে ১৪ দশমিক ৩০ শতাংশ এবং শুধুমাত্র সেবা খাতে রপ্তানি আয় বেড়েছে ৪৬ দশমিক ০৬ শতাংশ, যা আশাব্যঞ্জক। রপ্তানি প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে এবং সব ধরনের নীতিগত সহায়তা নিশ্চিত করা হলে আগামী ২০২১ সালের মধ্যে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীতকরণের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

দেশের বেসরকারি খাতের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই সরকারের কাঙ্ক্ষিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সবসময়ই তৎপর রয়েছে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনা, টেকসই উন্নয়ন পরিকল্পনা এবং ভিশন-২০৪১ এর আলোকে রপ্তানি বৃদ্ধি, পণ্য বাজার সম্প্রসারণ ও উচ্চ মূল্যের পণ্য বহুমুখীকরণ এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্যের উন্নয়নে এফবিসিসিআই সরকারকে যথাযথ সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে বলে জানায় ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনটি।

Tags: এফবিসিসিআইরপ্তানি আয়রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা
Previous Post

অভিনেতা যখন নির্মাতা: ঈদে শামীম জামানের ১৪ নাটক

Next Post

বিকেএসপির রথে সাকিব-মুশফিকের পথে

Next Post

বিকেএসপির রথে সাকিব-মুশফিকের পথে

বৃষ্টির পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, চিকিৎসকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT