চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীর-দীপিকার বিয়ে কবে, কারা থাকবেন অতিথি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 29, এপ্রিল 2018
in বিনোদন
A A

সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। চলছে বিয়ের প্রস্তুতি পর্ব। কিন্তু তাদের আগেই শোনা গিয়েছিলো বলিউডের সবচেয়ে আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ে হচ্ছে! তাদের বিয়ের কী খবর? ভক্ত অনুরাগীরা প্রিয় তারকা জুটির বিয়ের খবর নিতে যেনো মুখিয়ে আছেন সারাক্ষাণ!

ভারতীয় কয়েকটি পত্রিকার তথ্য অনুযায়ি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে ‘দীপবীর’ জুটি। ‘বাজিরাও মাস্তানি’ ছবির এই জুটির মা-বাবা নাকি একসঙ্গে বসে বিয়ের আলোচনা সেরে ফেলেছেন। কোথায় বিয়ের আয়োজন হবে, তা নিয়ে এখন ভক্তদের মাঝে জল্পনা চলছে!

মুম্বাই ও বেঙ্গালুরুতে দুটি আলাদা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন দীপিকা ও রণবীর। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পক্ষের খুব কাছের পারিবারিক সদস্য ও বন্ধুরা। থাকবেন বলিউডের সহকর্মীরা। তবে এই জুটি দুই শহরে দুটি ভিন্ন বউভাতের আয়োজন করতে চান।

কিন্তু বিয়েটা করছেন কবে? শোনা যাচ্ছে, চলতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন গাঁটছড়া বাঁধতে পারেন এই জুটি। মা আর ছোট বোন আনিশার সঙ্গে বেঙ্গালুরুতে বিয়ের গয়না কিনতেও দেখা গেছে দীপিকাকে। আবার কিছুদিন আগে দক্ষিণ মুম্বাইয়ে বাড়ি খুঁজতে দেখা গেছে তাদের। সেখানে নাকি আনুশকা আর বিরাটের অ্যাপার্টমেন্টের খুব কাছেই একটি বাড়ি পছন্দ হয়েছে তাদের। তবে বাড়ি ঠিক করার ব্যাপারে এখনো কোন কিছু জানা যায়নি।

এদিকে বলিউডের বাতাসে তাদের বিয়ের গুঞ্জন ভেসে বেড়ালেও রণবীর বলছেন, তারা দুজনেই এখন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। দম ফেলার ফুরসত নেই। আর বিয়ে ঠিক হলে নাকি এই নায়ক নিজেই সবাইকে সে খবর জানাবেন।

দীপিকা বা রণবীরকে বোঝা বড় দায়! তারা দুজনের কেউই তাদের প্রেমের কথা কখনো স্বীকার করেননি। আবার অস্বীকারও করেন না। তাদের সম্পর্ক ছিলো ‘ওপেন সিক্রেট’। এবার বিয়ে নিয়েও মুখে কুলুপ এঁটেছেন তারা।

Tags: দীপিকা পাড়ুকোনবলিউডেবিয়েরণবীর সিংসোনম কাপুর
Previous Post

এবার চাকরি খুঁজে দেবে গুগল

Next Post

‘এই দে‌শে সব দোষ মানু‌ষের’

Next Post
রোজিনা-সড়ক দুর্ঘটনা-পা হারানো

‘এই দে‌শে সব দোষ মানু‌ষের’

জিৎ-মিমের প্রথম চমক ‘মাশাআল্লাহ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT