চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ কেমন মিল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 08, আগস্ট 2017
in বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

যখন প্রেম করতেন তখন একসঙ্গেই কেনাকাটা করতেন বলিউড তারকা রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। একসঙ্গে একই পোশাকও পরতেন মিলিয়ে। কিন্তু এখন তাদের সম্পর্ক নেই। তার পরও একই দিনে একই টি-শার্ট পরলেন দুজনে। এটা কি ইচ্ছাকৃত মিল নাকি কাকতালীয় ব্যাপার?

রণবীর কাপুর টি-শার্টটি পরেছিলেন করণ জোহরের পার্টিতে। একই দিনে ক্যাটরিনা কাইফ আবুধাবির একটি শপিং মলে টি-শার্টটি পরে ঘুরে বেড়াচ্ছিলেন। হয়তো তারা একসঙ্গেই টি-শার্টটি কিনেছিলেন মিলিয়ে পরার জন্য। ছবিটি দেখে হয়তো সেই মুহূর্তগুলো আবার মনে পড়বে তাদের।

ক্যাটরিনা এবং রণবীর প্রেমের শুরুটা ২০১১ সালে। দুই বছর পর তারা মুম্বাই বান্দ্রায় একসঙ্গে থাকতে শুরু করেন। ২০১৬ সালের জানুয়ারিতে বিচ্ছেদ হয়ে যায় এই যুগলের।

ক্যাটরিনা ব্যস্ত আছেন ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং নিয়ে। ছবিটি এ বছর ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়াও তিনি আমির খানের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে রণবীর ব্যস্ত আছেন সঞ্জয় দত্তের বায়োগ্রাফির কাজ নিয়ে। ‘জাগ্গা জাসুস’ ফ্লপ করার পর রণবীরের ক্যারিয়ার বাঁচানোর একমাত্র অবলম্বন এখন রাজকুমার হিরানির এই ছবিটি। আগামী বছর ৩০ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা। মিড-ডে।

Tags: ক্যাটরিনা কাইফরণবীর কাপুর
Previous Post

তামিমদের জন্য অজিদের ‘মারণাস্ত্র’ সোয়েপসন

Next Post

নিয়োগে নারী-পুরুষ বৈষম্য নিয়ে লেখার দায়ে গুগলকর্মী বরখাস্ত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগে নারী-পুরুষ বৈষম্য নিয়ে লেখার দায়ে গুগলকর্মী বরখাস্ত

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৩০ অ্যাথলেটের প্রতিযোগিতা, দৌড়ে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৩০ অ্যাথলেট হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT