চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের বিয়েতে মন ভেঙেছে ফারিয়ার, রাতে ঘুম হয়নি দীঘির!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 15, এপ্রিল 2022
in বিনোদন
A A
চারজন নারী-পুরুষ বিয়ের অনুষ্ঠানে সাজগোজ করে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর প্রেমের পর চারহাত এক হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বৃহস্পতিবার মালাবদলের পর থেকেই রণবীর-আলিয়ার বিয়ের আলোচনা এখন তুঙ্গে! বলিউডের এই তারকা জুটির অগণিত ভক্ত অনুরাগী আছেন বাংলাদেশেও! এমনকি শোবিজ অঙ্গনেও এই দুই তারকার ভক্ত নেহাত কম নয়!

বিশেষ করে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির তো ‘ক্রাশ’ই ছিলেন রণবীর! তাই প্রিয় অভিনেতা ও ‘ক্রাশ’ এর বিয়ে হয়ে যাওয়ায় মন ভেঙেছে শবনম ফারিয়ার। এদিকে প্রিয় ‘ক্রাশ’ এর বিয়ে সম্পন্ন হওয়ার খবরে রাতে ঘুমাতে পারেননি চিত্রনায়িকা দীঘি!

বৃহস্পতিবার রাতে রণবীর-আলিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে এলে মূহুর্তেই ভাইরাল হয়ে যায়! এতে মন ভেঙে যায় শবনম ফারিয়ার। ফেসবুকে অনেকটা মজা করে পোস্ট দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, “রণবীরটাও বিয়ে করে ফেলল! দুনিয়ায় অবিবাহিত আর কোন ‘ক্রাশ’ থাকলো না! দুনিয়া নিষ্ঠুর!”

শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দীঘির ছোটবেলা থেকে ‘ক্রাশ’ ছিলেন রণবীর। ভীষণ পছন্দ করেন তাকে। বিভিন্ন সাক্ষাৎকারে দীঘি বলতেন, ‘রণবীর কাপুরের নায়িকা হতে চান!’ দীঘির সেই ইচ্ছে অধরাই থেকে গেছে। এরমধ্যে আলিয়াকে বিয়ে করায় ভীষণ কষ্ট পেয়েছেন দীঘি!

ফেসবুকে ট্যাগ করা একটি পোস্টে দীঘি লিখেছেন ‘রণবীরের বিয়ে কারণে, তিনি রাতে ঘুমাতেই পারেননি’। দীঘি বলেন, আলিয়ার সঙ্গে বিয়েটা একদমই নিতে পারছি না। ওর (রণবীরে) অন্য কোনও এক্সের সঙ্গে ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হলে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু আলিয়াকে আমি আগে থেকেই নিতে পারি না!

রণবীরকে পছন্দের কথা জানিয়ে দীঘি বলেন, এখনও আমার ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দেওয়া। আমার মোবাইলে রণবীরের আলাদা একটি ফোল্ডারই রয়েছে। তার জন্য আমার ফোনে আলাদা একটা ফোল্টার আছে; সেখানে সব রণবীরের ছবি।

রণবীরের বিয়ে হয়ে যাওয়ায় কষ্ট পেয়ে অনেক কিছু করেছেন দীঘি। জানালেন, রাতে ঘুম হয়নি। সারারাত বসে বসে পেস্ট্রি খেয়েছেন! দীঘি বলেন, ‘কষ্ট পেয়েছি। এই কষ্টে পেস্ট্রি খেয়ে আগামী কয়েকদিন ডায়েট করতে পারবো না।’

দুই পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা নাগাদ রণবীর-আলিয়ার বিয়ে সম্পন্ন হয়। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই সম্পন্ন বিয়ের অনুষ্ঠান। পাঞ্জাবি রীতিতে হয় তাদের বিয়ে।

সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

Tags: অভিনেত্রীআলিয়াঋদ্ধিমা কাপুরকারিনাকারিশমাচিত্রনায়িকাদীঘিনীতু কাপুরপূজা ভাটফারিয়াবলিউডমহেশ ভাটরণধীর কাপুররণবীররাহুল ভাটলাভ রঞ্জনলিড বিনোদনশবনম ফারিয়াশাহিন ভাটসিনেমাসোনি রাজদান
Previous Post

রাজধানীর খিলক্ষেত এলাকায় পানির জন্য হাহাকার

Next Post

যে পন্থায় আত্মগোপনে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি শফিক

Next Post
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি শফিক আত্মগোপনে থাকাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে পন্থায় আত্মগোপনে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি শফিক

বাংলাদেশ থেকে এ বছরের হজযাত্রায় অগ্রাধিকার পাবে যারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে এ বছরের হজযাত্রায় যারা অগ্রাধিকার পাবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT