চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের ‘এইট্টি থ্রি’ মুক্তির আগেই কবীর খানের হাতে নতুন প্রকল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
দুই পুরুষের ছবি, একজন হাস্যোজ্জ্বল, অন্যজন ভাবুক, আলো ঝলমলে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দায় মুক্তি পেতে আর মাত্র কদিন বাকি রণবীর সিং অভিনীত ছবি ‘এইট্টি থ্রি’। যার প্রচারণায় বর্তমানে ছবির পুরো টিমকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছবির পরিচালক কবীর খান। তারই মাঝে এবার রণবীরকে নিয়ে পরবর্তী সিনেমার নির্মাণের ইঙ্গিত দিলেন পরিচালক।

সদ্যই ছবির প্রচারণায় এসে কবীর খান জানিয়েছেন, অন্য একটি ছবিতেও রণবীরকে মুখ্য ভূমিকায় রাখতে চান তিনি। ‘এইট্টি থ্রি’র শ্যুটিংয়ের সময় অভিনেতার সঙ্গে কবীর খান অনেকটা সময় কাটিয়েছেন, আড্ডার ফাঁকেই একে অপরের নানা পরিকল্পনা শেয়ার করতেন তারা। তখনই একটি ছবির আইডিয়া পছন্দ করেছেন রণবীর। তবে এখনো চুড়ান্ত হয়নি কোন কিছুই, জানা গেছে প্রাথমিক কথাবার্তা হয়েছে ছবিটি নিয়ে।

পরিচালকের মতে, ‘৮৩’-তে রণবীর যে লেভেলের পারফর্ম করেছেন তারপর অন্য কারোর কথা ভাবছেন না তিনি। তাই পরের ছবিতেও ‘সিম্বা’ অভিনেতাই কবীরের প্রথম পছন্দ হবে। তবে এখনই নতুন ছবি নিয়ে পরিকল্পনা করতে নারাজ পরিচালক। আপাতত তার ধ্যানজ্ঞান জুড়ে রয়েছে শুধুই ‘এইট্টি থ্রি’।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম একটা মাইলস্টোন হতে চলেছে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের এই গল্প, এমনটাই মনে করছেন পরিচালক। অনেক পরিশ্রম করে ‘এইট্ট্রি থ্রি’ ছবিটি তৈরি করেছেন। এবার ছবির সাফল্য পরিপূর্ণভাবে উপভোগ করতে চান তিনি।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। যেখানে কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর এবং পর্দায় রণবীরের বিপরীতে রোমি দেবের ভূমিকায় দেখা যাবে স্ত্রী দীপিকা পাডুকনকে।

Tags: এইট্টি থ্রিকবীর খানপরিচালকরণবীর সিং
Previous Post

ভুয়া ডিগ্রি নিয়ে চিকিৎসা দিলে ৩ বছরের কারাদণ্ড

Next Post

করোনার বুস্টার ডোজের কার্যক্রম শুরু

Next Post
বাংলাদেশে করোনার বুস্টার ডোজের কার্যক্রম উদ্বোধন, স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার বুস্টার ডোজের কার্যক্রম শুরু

শিক্ষা ও প্রযুক্তির সংযোগ, বই ও ল্যাপটপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল শিক্ষা সহায়তায় ফ্রি ডেটা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT