চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙ জ্বলা বিকেল শেষে সন্ধ্যা নামে…

মাহবুব রেজা by মাহবুব রেজা
12:34 অপরাহ্ন 20, ডিসেম্বর 2018
in শিল্প সাহিত্য
A A

পেছনে খাঁ খাঁ শূন্যতার আঁধারকে আড়াল করে দাঁড়িয়ে থাকা এক গ্রাম। চারদিকে অপার শুনশান নিরবতা। বাড়ির অদূরে নাম না জানা এক শাখা নদী মরি মরি করে বেঁচে আছেন। প্রচণ্ড গরমের সময় সেই নদী থেকে বাষ্প দীর্ঘশ্বাসের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে।
পুরনো আমলের জরাজীর্ণ দোতলা বাড়ি।

মেঝে, সিঁড়ি এমনকি দোতলার সামনের দিকে বেয়ারা মেয়েছেলের মতো ঝুঁকে থাকা বারান্দা-সেও রেঙ্গুন থেকে আনা বার্মাটিক কাঠ দিয়ে তৈরি।

একদিন রঙ জ্বলা বিকেলের শেষে সন্ধ্যা নামার সময় আমি দোতলার বারান্দায় বসে বসে দূরে চষা জমি, শস্যাদির খেতের দিকে তাকিয়ে ছিলাম। আমি সময় সুযোগ পেলে দিনমান এসব দেখি। দেখতে ভালোই লাগে এসব।

আমার বাড়ির আশেপাশে যারা জমিজমা ভোগদখল করছে তারা আমার দিনমান বসে বসে এসব দেখাকে মূল্যহীন মনে করে, তারা ভাবে এ লোকটা যে ক’টা বাঁচবে দেখুক না এসব ছাইভস্ম! এসব দেখলে জগত সংসারের কার কি এমন ক্ষতি!
কেন দেখি আমি এসব?

শহরের বড় ডাক্তার আমাকে বলেছেন, যতদিন বেঁচে রয়েছেন আশপাশের সবকিছুকে চা খাওয়ার মতো করে তাড়িয়ে তাড়িয়ে দেখবেন।
পাগলের ডাক্তার নাকি লোকটা!

তারপর থেকে আমি দিনের বেশিরভাগ সময় দোতলার এই কাঠের বারান্দায় বসে বসে এসব দেখি।
আজও আমি বিকেল থেকে বসে আছি।
সামনে সন্ধ্যা নামি-নামি করছে।
আমি যে খুব চা খাই তা নয় কিন্তু আজ কেন যেন হঠাৎ করে আমার খুব চা খেতে ইচ্ছে করে।

কিন্তু এই অবেলায় কে আমাকে চা করে খাওয়াবে!
কাজের লোক আছে একজন, সেও নিয়ম মানে না ঠিক। কোনোরকম তার দায়িত্ব পালন করে চলে যায়। মাস শেষে গুণে গুণে টাকা নিতে কসুর করে না। কথা বললে শোনে না। কানে কম শোনার ভান করে ঠিকমত শোনে না সে। রাজ্যের অবহেলা করে আমাকে, আমি কিছুই বলি না। শুধু ভাবি তার চৌদ্দ গুষ্টি এ বাড়ির খেয়েছে পরেছে- আর তুই শেষ বেলায় ভেল্কি দেখাচ্ছিস!
আমি কিছু বলি না।

ভেতরে ভেতরে আমার চা খাওয়ার ইচ্ছে প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে।
কে দেবে আমাকে এক কাপ চা?

আমি চেয়ারে বসে থেকে আমার অর্ধেক অবশ থাকা শরীর এলিয়ে দেই। আমার দৃষ্টি ক্ষীণ হয়ে আসে। দুরের চষা জমি, ক্ষেত আর নদী থেকে উঠে আসা পবনেরা আমার শরীরে পরশ বুলিয়ে চলে যায় ঘরের ভেতরে।
আমার কেমন ঘুম ঘুম লাগে।
আমার চোখ বন্ধ হয়ে আসে।

‘আপনার লাইগা সেই কখন থেকে চা করে বসে রয়েছি। আপনাকে ডেকে চলেছি- কই আপনি দেখি উঠলেন না!’
আমার ঘুম ভেঙে যায়।
দেখি আমার পাশে দাঁড়িয়ে আছেন একজন। তার সারা শরীরে নদীর মমতা, চষা জমির মসৃণতা-
‘কই আপনে বুঝি চা খাইবেন না!’
সামনে অন্ধকার নিয়ে আমি একা একা চা খাই…

Tags: চাসন্ধ্যা
Previous Post

টুটুলকে শেষবারের মতো দেখতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ

Next Post

ক্ষতিপূরণ মামলায় হেরে বিপাকে পিসিবি

Next Post

ক্ষতিপূরণ মামলায় হেরে বিপাকে পিসিবি

ফাইল ছবি

দৃঢ়তার সাথে বলছি সুষ্ঠু নির্বাচন হবে: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT