চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ষণ নিয়ে চিন্তায় বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 27, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রক্ষণ নিয়ে যত চিন্তা বার্সেলোনার। জেরার্ড পিকে নিষেধাজ্ঞায়। জর্ডি আলবার চোট। চোটের তালিকায় নেলসন সেমেদোও। রক্ষা একটাই, ক্লেমেন্ট লেংলেটকে সম্ভবত ফিট ঘোষণা করা হতে পারে।

তাহলে সম্ভাবনা একটাই, জুনিয়র ফিরপো ফিরতে পারেন আলবার জায়গায়। কিছুটা হলেও চাপে পড়তে যাচ্ছেন স্যামুয়েল উমিতিতি। তাকে খেলতে হবে কিছুটা অনভ্যস্ত ডিফেন্ডারদের সঙ্গে। বোঝাপড়ার অভাব প্রকট হতে পারে বার্সার রক্ষণে।

লিওনেল মেসি অবশ্য যাবতীয় আশঙ্কা দূর করে দিতে পারেন। কীভাবে? একটি গোলের বিনিময়ে। প্রতিপক্ষ ডর্টমুন্ড জায়ান্ট কিলার হিসেবে পরিচিত। অতীতে বহু দলকে কাঁদিয়ে ছেড়েছে তারা। ডর্টমুন্ডের তুরুপের তাস জ্যাডন স্যাঞ্চো। ১৯ বছরের ইংলিশ ফুটবলার ডর্টমুন্ডের তারকা। মৌসুমে চারটি গোল তার নামের পাশে।

বুন্দেসলিগাতে ডর্টমুন্ডের অবস্থা ভালো নয়। শুরুটা দারুণ করলেও এখন লিগের ছয় নম্বরে তারা। ১২ ম্যাচে ২০ পয়েন্ট। পাঁচ ম্যাচ জিতেছে, পাঁচটি ড্র। হেরেছে দুটো ম্যাচে।

অন্যদিকে, লা লিগাতে এখনো শীর্ষে বার্সেলোনা। শেষ ম্যাচে আর্তুরো ভিদালের গোলে মানরক্ষা হলেও মেসি ছন্দে রয়েছেন। দুর্দান্ত ফ্রি-কিক নিয়েছিলেন, যা থেকে গোল এসেছে। চোট-আঘাত থেকে মুক্ত লুইস সুয়ারেজও।

তাদের সঙ্গে রয়েছেন ডর্টমুন্ডের সাবেক তারকা উসমান ডেম্বেলে। কিন্তু চিন্তার বিযয়, অন্যতম স্ট্রাইকার অ্যান্থনিও গ্রিজম্যানের এখনো দলের সঙ্গে মানিয়ে উঠতে না পারা। এজন্য ভালভার্দেকে জবাবদিহি পর্যন্ত করতে হচ্ছে বারবার।

ডর্টমুন্ডকে নিয়ে চিন্তার খুব বেশিকিছু নেই। ভালভার্দের যত চিন্তা নিজের দল নিয়েই। ডর্টমুন্ডকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে পৌঁছে যাবে বার্সেলোনা। কিন্তু গোলের দিকে তাকালে ইউরোপের অন্য দগুলোর চেয়ে বার্সেলোনার গোল অনেক কম। চার ম্যাচে মাত্র চার গোল। চার ম্যাচের মধ্যে দুটি ড্র, দুটি জয়। এখনো অপরাজিত গ্রুপ লিগের ম্যাচে।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতের ম্যাচ
বার্সেলোনা-বরুসিয়া ডর্টমুন্ড (রাত ২টা)
ইন্টার মিলান-স্লাভিয়া প্রাগ (রাত ২টা)
আয়াক্স-লিলেঁ (রাত ২টা)
লিভারপুল-নাপোলি (রাত ২টা)
লেইপজিগ-বেনফিকা (রাত ২টা)
জেঙ্ক-সলজবুর্গ (রাত ২টা)

Tags: চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

এজলাসে ৮ আসামি, রায় কিছুক্ষণের মধ্যে

Next Post

৭ জঙ্গির ফাঁসির আদেশ

Next Post
গুলশান হলি আর্টিজান-মামলার রায়ে জঙ্গির মৃত্যুদণ্ড

৭ জঙ্গির ফাঁসির আদেশ

মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত চলচ্চিত্র ‘ন ডরাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT