চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন পালিয়েছেন তা জানালেন আশরাফ ঘানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 19, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আশরাফ ঘানি, বাংলাদেশি রাজনীতিবিদ, জাতীয় পতাকার পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

পালিয়ে যাওয়া আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, পালিয়ে না গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হতো অথবা প্রাক্তন প্রেসিডেন্ট নাজিবুল্লাহর মতো ল্যাম্পেপোষ্টে ঝুলিয়ে ফাঁসি দিতো।

তাই জীবন রক্ষায় রক্তপাত এড়াতে পালিয়েছেন তিনি।  গিয়ে আশ্রয় নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে।  ভিডিও বার্তায় তিনি বলেন, সাময়িক চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিলেও আবার ফিরে আসবেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে পরিবারসহ আশ্রয় নিয়েছেন আশরাফ ঘানি।  তবে দুই দিনের মধ্যেই আফগানিস্তানে তালেবান সরকার গঠন করা হবে বলে জানা গেছে।  এখন চলছে সেখানে আলোচনা।

তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে আফগানদের বিমানবন্দরে যেতে দেওয়া হচ্ছে না। প্রায় ৪৫০০ মার্কিন সেনা কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে, কিন্তু এর বাইরের চেকপোস্টেই আটকে দেওয়া হচ্ছে আফগানদের।

যাদের কোনোই ডকুমেন্ট নেই তারা তো বিমানবন্দরে যেতেই পারছেন না, যাদের আছে তাদেরও যেতে বেশ বেগ পোহাতে হচ্ছে। আর কোনোভাবে বিমানবন্দরে পৌঁছে গেলেও, ভেতরে ঢুকতে করতে হচ্ছে সংগ্রাম।

অনিশ্চয়তা আর শঙ্কার নতুন দিন শুরু করছে সেখানকার নারীরা।

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়।  গত ১৫ আগস্ট পুরোপুরি দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল এখন তা আবার হারিয়ে যাবে।

১৯৯০ সালে তালেবান নিয়ন্ত্রণাধীন জীবনে নারীদের পুরোপুরি বোরকা পরতে বাধ্য করা হতো, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ ছিলো এবং প্রকাশ্যে ফাঁসিসহ নৃশংস শাস্তির ব্যবস্থা ছিলো।

Tags: আফগানআফগানিস্তানতালেবানবিমানবন্দর
Previous Post

মা হতে চলেছেন স্কারলেট জোহানসন

Next Post

এই নারীদের দ্রুত উদ্ধার করতে হবে: আফগান নারীদের পাশে অ্যানিস্টন

Next Post
অ্যাঞ্জেলিনা জোলি হালকা বাদামী চুল ও কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই নারীদের দ্রুত উদ্ধার করতে হবে: আফগান নারীদের পাশে অ্যানিস্টন

পরীমনি রিমান্ডে থাকাকালে পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও এক দিনের রিমান্ডে পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT