রংপুরে রাইডার্সকে ১২৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং ভাইকিংস। টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিং ও অসাধারণ ফিল্ডিংয়ে দুই বল বাকি রেখেই ১২৪ রানে অল আউট হয় চিটাগং ভাইকিংস।
গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল আজকের ম্যাচেও ঝড়ো ইনিংস খেলার ইঙ্গিত দিলেও ১০ রানের বেশি তাকে করতে দেননি সোহাগ গাজী।
মূলত তৃতীয় ওভারে বোলিংয়ে এসে সোহাগ গাজী এক বলের ব্যবধানে সাজঘরে পাঠান ভাইকিংসের দুই ওপেনার ডুয়াইন স্মিথ ও তামিম ইকবালকে।
এরপরে আনামুল বিজয় (২৫) আর শোয়েব মালিক(৩০) কিছুটা রানের চাকা সচল রাখে। তবে দুজনকেই রান আউটের ফাঁদে ফেলে রংপুরের ফিল্ডাররা।
রংপুরের স্পিনারদের পড়তে পারেনি ভাইকিংসের ব্যাটসম্যানরা। তাদের ১১ ওভারে ৪৯ রান সংগ্রহ করে তারা, যা কিনা টি-২০ সুলভ ব্যাটিং নয়।
শেষদিকে পকিস্তানী অলরাউন্ডার শহীদ আফিদ্রী ঘূর্ণি যেন পড়তেই পারল না ভাইকিংসের ব্যাটসম্যানরা। ৪ ওভার শেষে আফিদ্রীর বোলিং ফিগার ১২ রানে এক উইকেট।
চিটাগংয়ের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন শোয়েব মালিক।
রংপুরের বোলারদের মধ্যে সোহাগ গাজী ও ইংলিশ কাউন্টি খেলা পেসার রিচার্ড গ্লেসন দুটি উইকেট নেন। এছাড়াও আরাফাত সানি, শহীদ আফিদ্রী ও রুবেল হোসেন একটি করে উইকেট নেন।









