রংপুর রাইডার্সের স্পিনের নীল বিষে মাত্র ৪৪ রানে কুপোকাত হয়েছে খুলনা টাইটান্স।
মিরপুর হোম অব ক্রিকেটে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুরের স্পিন বিষে নাজেহাল হয় খুলনা শিবির।
সোহাগ গাজী, আরাফাত সানি ও শহীদ অাফ্রিদির স্পিনে আউট হয়ে ফিরে গেছেন নিকোলাস পুরান (০), আব্দুল মাজিদ (৬), মাহমুদউল্লাহ রিয়াদ (২), রিকি ওয়েসেলস (৫), অলক কাপালি (০), শুভাগত হোম (১২), আরিফুল হক (৭), জুনায়েদ খান (০) ও নুর আলম (৮)।
১০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা করেছে মাত্র ৪৪ রান। যা বিপিএলে সর্বনিম্ন রান।
ব্যাট হাতে খুলনার নিকোলাস পুরান (০), আব্দুল মাজিদ (৬), মাহমুদউল্লাহ রিয়াদ (২), রিকি ওয়েসেলস (৫), অলক কাপালি (০), শুভাগত হোম (১২), আরিফুল হক (৭), জুনায়েদ খান (০), নুর আলম (৮) ও মোহাম্মদ আসগর (০)।
ব্যাট হাতে শুভাগত হোম ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্যরানে আউট হয়েছেন চার ব্যাটসম্যান। বল হাতে রংপুরের শহিদ আফ্রিদি ৪টি ও আরাফাত সানী ৩টি উইকেট নেন।









