চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের শতাধিক পরিবারে শবনম ফারিয়ার ‘ঈদ উপহার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 17, মে 2020
in বিনোদন
A A
শবনম ফারিয়া হাসিমুখে পটভূমির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত এপ্রিলে শিল্পী সংঘের ফান্ডে একদিনের পারিশ্রমিক প্রদান, অসচ্ছলদের পাশে থাকতে নির্মাতা মুস্তাফা কামাল রাজের উদ্যোগে নিজ হাতে প্রায় দেড় শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছিলেন ছোটপর্দার প্রিয় মুখ শবনম ফারিয়া।

এবার আসন্ন ঈদে হতদরিদ্রদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ এই অভিনেত্রীর।

জনপ্রিয় এ অভিনেত্রী জানালেন, রংপুরে খেটেখাওয়া দিনমুজুর মানুষকে তিনি ঈদ উপহার দিতে যাচ্ছেন। ঈদের আগেই সেখানকার শতাধিক পরিবারের হাতে তার পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে যাবে।

চ্যানেল আই অনলাইনকে শবনম ফারিয়া বলেন, ফেসবুকে আমার ফ্যান ক্লাবে জড়িত কয়েকজন এ উদ্যোগে এগিয়ে এসেছেন।

দেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী বসবাস করে উত্তরাঞ্চলের রংপুরে। সরকারি তথ্য অনুযায়ী, দেশের দরিদ্র এমন ১০টি জেলার মধ্যে ৫টিই রংপুর বিভাগের।

শবনম ফারিয়া বলেন, প্রতিবছর আমার গ্রাম চাঁদপুরে ঈদের আগে উপহার সামগ্রী পাঠাই। কিন্তু করোনার ফলে এবার দেখলাম রংপুর অঞ্চলের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এজন্য ঈদে ওই অঞ্চলের কিছু মানুষদের পাশে থাকার চেষ্টা করছি।

শবনম ফারিয়া জানান, তিনি ঢাকা থেকে টাকা পাঠিয়ে দেবেন। লিয়াকত নাকে এক ফ্যান আছে যার বাড়ি রংপুর, সে তার আশাপাশের দরিদ্র মানুষের কাছে সবকিছু পৌঁছে দেবেন। তিনি বলেন, এটাকে ত্রাণ নয়, ঈদ উপহার হিসেবে দিচ্ছি।

শবনম ফারিয়ার এ কার্যক্রমে যে কেউ সম্পৃক্ত থাকতে পারবে। এই অভিনেত্রী জানান, আর দু একদিন অপেক্ষা করছি। কেউ যদি টাকা পাঠিয়ে আমাদের সঙ্গে শামিল থাকতে চায় তাও পারবে। এজন্য আমার ফ্যান পেজ ও ফ্যান ক্লাবে যোগাযোগ করতে হবে।

Tags: অভিনেত্রীঈদকরোনারংপুরলিড বিনোদনশবনম ফারিয়া
Previous Post

‘ভাত-কাপড়’-এর ইমেজ এই সিনেমার ফোকাল পয়েন্ট: আসমা বীথি

Next Post

৬০০ পরিবারকে কোয়াবের খাদ্য সহায়তা

Next Post

৬০০ পরিবারকে কোয়াবের খাদ্য সহায়তা

ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে পড়ায় পাকিস্তানে দুই কিশোরীকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT