চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির ঘটনায় গণপ্রতিবাদ শুরুর পর তদন্তের উদ্যোগ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:41 পূর্বাহ্ন 17, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির ঘটনায় মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি শুরুর পর তদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানান। এর আগে প্রতিবাদী কার্টুন অাঁকেন শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে জড়িতদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তি দাবি করেন।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি খুব দ্রুতই প্রতিবেদন দেবে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ভিসি।

তবে তিনি স্পষ্টভাবেই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এ ঘটনার সঙ্গে জড়িত নন।

পহেলা বৈশাখে যৌন হয়রানির ঘটনায় টিএসসিতে আরো কয়েকটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

আইনশৃংখলা বাহিনীর উপর নির্ভর না থেকে সবাইকে এক হয়ে রুখে দাড়ানো আহবান জানান বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী রামেন্দু মুজমদার। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সিসি ক্যামেরার মাধ্যমে অবিলম্বে খুঁজে বের করার কথা  তিনি বলেন।

জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, একের পর এক ঘটনা পুলিশের চোখের সামনে ঘটছে। কিছুদিন আগে অভিজিৎ রায়কে ঠিক একি এলাকায় হত্যা করা হয়েছে। আবার ঠিক একি এলাকায় নারীদেরকে লাঞ্চিতের মতো ঘটনা ঘটেছে। পুলিশ যদি নাগরিকের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা আমাদের নিরাপত্তা একাই নেবো।

আর প্রতিবাদ সমাবেশ করে দোষীদের শাস্তির দাবিতে শনিবার পুলিশ সদর দপ্তরের  সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে  ছাত্র ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক লাকী আকতার সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ দাবি করেন।

পুলিশের সমালোচনা করে তিনি বলেন, ঘটনার সময় কাছেই পুলিশ ছিল, কিন্ত তারা হাত গুটিয়ে নিরব ছিল।

বামপন্থী অন্যান্য ছাত্র সংগঠন এবং নারী সংগঠনগুলোও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে দায় এড়ানোর চেষ্টার অভিযোগ এনেছে।

তবে অভিযোগ, সমালোচনা এবং প্রতিবাদের মধ্যে ঘটনা তদন্তে রমনা অপরাধ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কী পরিস্থিতিতে কী ধরণের ঘটনা ঘটেছিলো, ঘটনার জন্য দায়ী কারা এবং ঘটনার সময় পুলিশের কোনো গাফিলতি ছিলো কি না ,তা তদন্ত করে সুপারিশসহ তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া যৌন হয়রানির অভিযোগ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রামাণিক তথ্য চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহবায়ক ড. নাসরিন আহমা‍াদের দপ্তরে লিখিতভাবে প্রমাণাদি জমা দেওয়া যাবে।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়মানববন্ধন
Previous Post

উদ্বোধনী জুটিতে আগ্রাসী টাইগাররা

Next Post

মির্জা আব্বাসের জামিন নিয়ে আবারও অভিযোগ

Next Post

মির্জা আব্বাসের জামিন নিয়ে আবারও অভিযোগ

মুজিবনগরেই সব সরকারের শুরু: সৈয়দ আশরাফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT