চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে যৌন হয়রানির অভিযোগ করায় সহকারী প্রক্টরের হুমকির অভিযোগ

ফরহাদুর রহমান by ফরহাদুর রহমান
12:48 অপরাহ্ন 17, এপ্রিল 2018
in শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় এবার অভিযোগকারী ছাত্রীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরের বিরুদ্ধে।

সোমবার বিকালে হুমকির বিচার ও নিজের নিরাপত্তা চেয়ে হুমকি দাতার নাম উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহাকারী অধ্যাপক জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় বাংলা বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু সদলবলে অভিযোগকারী ছাত্রীর আত্মীয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগ তুলে নিতে জন্য হুমকি প্রদান করেছেন।

এছাড়া ছাত্রীর বাসায় লোক পাঠিয়ে হয়রানি করার কথাও উল্লেখ করা হয়েছে। এতে ভুক্তভোগী ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে হুমকির বিচার ও নিজের নিরাপত্তার দাবি জানান।

যোগাযোগ করা হলে অভিযুক্ত সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু চ্যানেল আই অনলাইন কে জানান: তিনি ঐ ছাত্রীর বাসায় যাননি। তবে ছাত্রীর আত্মীয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে সহকর্মীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন বলে স্বীকার করেন। পাশাপাশি অভিযুক্ত শিক্ষক শাস্তি পেয়েছেন এমন কথা বলে তাদের অভিযোগ তুলে নেয়ার অনুরোধ করেছেন।’

এদিকে অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার ড. মো: আবু তাহের বলেন, ‘সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজুর নাম উল্লেখ করে হুমকির বিষয়ে যৌন হয়রানির অভিযোগ করা এক ছাত্রী সোমবার লিখিত অভিযোগ করেছেন। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) দুই ছাত্রী বিভাগের সহকারী অধ্যাপক আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ, কয়েক মাস যাবৎ আজমল আলী তাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে অশ্লীল কথা ও কুপ্রস্তাব দিচ্ছিলেন। আপত্তিকর ছবি পাঠিয়েছেন বলেও তারা অভিযোগ করেন।’

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়যৌন হয়রানি
Previous Post

তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: কাদের

Next Post

মামলার মুখে ফেসবুকের ‘ফেসিয়াল রিকগনিশন’

Next Post

মামলার মুখে ফেসবুকের 'ফেসিয়াল রিকগনিশন'

সিটি নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েন চায় বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT