চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন কেলেংকারির দায় নিয়ে শান্তিরক্ষী বাহিনী প্রধানের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 পূর্বাহ্ন 13, আগস্ট 2015
in আন্তর্জাতিক
A A

সদস্যদের বিরুদ্ধে যৌন কেলেংকারির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান বাবাকার ঘায়া। তার পদত্যাগপত্র গ্রহণের কথা নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

সংস্থার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, সেন্ট্রাল রিপাকলিকসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কিছু সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যতন ও ধর্ষণের অভিযোগ ওঠার পর মিশনের প্রধান বাবাকার ঘায়া পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহাসচিব।

চলতি মাসের শুরুর দিকে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ অভিযোগ করে গত ২ ও ৩ আগষ্ট বাঙ্গুইর দুটি বাড়িতে অভিযান চালায় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। এসময় একটি বাড়িতে ১৬ বছরের এক কিশোর ও তার বাবাকে গুলি করে হত্যা করে তারা। এরপর ওই কিশোরের ১২ বছরের কিশোরী বোনকে একটি বাথরুমে আটকে ধর্ষণ করে শান্তিরক্ষী সদস্যরা।

অ্যামনেস্টির অভিযোগের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বান কি মুন। দ্রুততম সময়ের মধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দেন তিনি। এর মধ্যেই খবর বের হয়, মিশন প্রধানকে বরখান্ত করতে যাচ্ছেন মুন। এর কয়েক ঘণ্টা পরই নিজের পদত্যাগপত্র মুনের কাছে পাঠিয়ে দেন ঘায়া। মুনও তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

সম্প্রতি এই মিশনে কাজ করা ফরাসি সেনা ও অন্য এক সদস্যের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ উঠে। এই ঘটনার পর আরো চাপে পড়লো সেন্ট্রাল আফ্রিকার এ শান্তিরক্ষী মিশন।

বিভিন্ন দেশে বেশ কয়েকটি শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কেলেংকারির অভিযোগ ওঠার পর এ বিষয়ে বিস্তর আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডেকেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

Previous Post

ছেলেবেলায় কেমন ছিলেন মুশফিক?

Next Post

শোকবইয়ে ৬ বছরের শিশুর চোখের জল

Next Post

শোকবইয়ে ৬ বছরের শিশুর চোখের জল

একই দিনে দণ্ডিত ২ পত্রিকার সম্পাদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT