চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যৌথ প্রতারণা’ বন্ধে চলচ্চিত্র পরিবারকে তথ্যমন্ত্রীর আশ্বাস

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
11:49 অপরাহ্ন 18, জুন 2017
in বিনোদন
A A
যৌথ প্রযোজনার নামে প্রতারণার অভিযোগ এনে মিছিল সমাবেশ ও সেন্সর বোর্ডে অবস্থান কর্মসূচির পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেছে চলচ্চিত্রের ১৪ সংগঠনের ব্যানার চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদল।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ডানে চলচ্চিত্র পরিবারের নেতাকর্মীরা

যৌথ প্রযোজনার নামে ‘যৌথ প্রতারণা’র অভিযোগ এনে মিছিল সমাবেশ ও চলচ্চিত্র সেন্সর বোর্ডে অবস্থান কর্মসূচির পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেছে চলচ্চিত্রের ১৪ সংগঠনের ব্যানার চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি দল। তাদের কাছে তথ্যমন্ত্রী বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

আজ রোববার বিকাল সাড়ে ৩টায় তথ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি দলের সঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষও উপস্থিত ছিলেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘চলচ্চিত্রের ১৪ সংগঠনের প্রতিনিধিরা তথ্যমন্ত্রীর সঙ্গে যৌথ প্রযোজনার নামে প্রতারণা হচ্ছে এমন অভিযোগ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। মন্ত্রী তাদেরকে বিষয়টি লিখিতভাবে জানানোর জন্য বলেছেন। তারপর এ বিষয়ে তার পক্ষে যতকুটু করা সম্ভব, তা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

এর আগে দুপুর ১২টার পর যৌথ প্রতারণার বিরুদ্ধে চলচ্চিত্রের ১৪টি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সদস্যদের অংশগ্রহণে এফডিসিতে থেকে একটি মিছিল বের হয়। এটি ইস্কাটন গার্ডেনের চলচ্চিত্র সেন্সর বোর্ড কার্যালয়ের সামনে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছে। সেখান থেকে একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়।

Previous Post

সেহরি ও ইফতারের সময়সূচি

Next Post

চলচ্চিত্রে যৌথ প্রতারণার বিরুদ্ধে মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি

Next Post
যৌথ প্রযোজনার নামে প্রতারণার অভিযোগ এনে চলচ্চিত্র পরিবারের ব্যানারে আজ রোববার মিছিল, সমাবেশ করে সেন্সর বোর্ড এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চলচ্চিত্রের ১৪ সংগঠন। এরপর এই অবস্থান কর্মসূচি থেকে একটি প্রতিনিধি দল তথ্যমনন্ত্রীর সাথে দেখা করতে মন্ত্রণালয়ে যান।

চলচ্চিত্রে যৌথ প্রতারণার বিরুদ্ধে মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শাকিব খান, নুসরাত ফারিয়া, আব্দুল আজিজ ও অন্যরা

তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও আব্দুল আজিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT