চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যোগ্য নেতৃত্বের অপেক্ষায় অভিনয়শিল্পী সংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 27, জানুয়ারি 2022
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে সরগরম গোটা শোবিজ অঙ্গন। একদিকে চলচ্চিত্র শিল্পী সমিতি, অন্যদিকে টেলিভিশন অভিনয়শিল্পী সংঘ। একইদিনে নির্বাচন হওয়ায় দুই মাধ্যমের অভিনয়শিল্পীরাই ভীষণ ব্যস্ত।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শিল্পকলা একাডেমিতে শুরু হবে ছোটপর্দার শিল্পীদের সংগঠন ‘টেলিভিশন অভিনয়শিল্পী সংঘ’ এর সদস্যদের ভোট গ্রহণ। এদিন পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে সংঘের দায়িত্ব তুলে দিবেন ৭৫২ জন সদস্য। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা প্রবীন অভিনেতা খায়রুল আলম সবুজ।

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ২১টি পদে লড়ছেন ৪৮ জন প্রার্থী। সভাপতি পদে লড়াই করছেন গেল দুই মেয়াদের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তার প্রতিদ্বন্দ্বী ড. শাহাদাৎ হোসেন (নিপু)।

সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়াই আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও আলমগীর কবীর (কবীর টুটুল)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম (নয়ন)। দফতর সম্পাদক পদে আছেন মামুন অর রশিদ (কবি মামুন) ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নিথর মাহবুব ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা পদে প্রার্থী হয়েছেন প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।

কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জন্য প্রার্থী হয়েছেন আইনুন নাহার পুতুল, আবুল কালাম আজাদ মিয়া, আশরাফ কবির, আশরাফুল আশীষ, গোলাম কিবরিয়া তানভীর, রাজীব সালেহীন, নূরুন নাহার বেগম, মিষ্টি মারিয়া, তানভীর মাসুদ, মাজনুন মিজান, মো. আবদুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী, মৌসুমী হামিদ, রেজাউল রাজু, শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার ও হিমে হাফিজ।

Tags: অভিনয়শিল্পী সংঘআনিসুর রহমান মিলনআলমগীর কবীরইকবাল বাবুখায়রুল আলম সবুজটেলিভিশনতানিয়া আহমেদদিলু মজুমদারনাটকনিথর মাহবুবনির্বাচনরওনক হাসানরাশেদ মামুন অপুলিড বিনোদনশিল্পকলা একাডেমিশিল্পী সমিতিসিনেমা
Previous Post

নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করতে ওমেনটর

Next Post

৪ জনের করোনা হলেই ‘স্থগিত’ ইপিএল ম্যাচ

Next Post
Liverpool goalkeeper in action during a Champions League match against Real Madrid. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ জনের করোনা হলেই ‘স্থগিত’ ইপিএল ম্যাচ

ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ স্টিভ রোডস, পজিটিভ মনোভাবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খেলোয়াড়দের সমালোচনা নয়, পুরস্কৃত করা উচিত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT