জাতীয় সংসদে যাওয়ার জন্য সংসদ সদস্যের শপথ একটি তাৎপর্যপূর্ণ বিষয়। আর সঠিক সময়ের মধ্যে শপথ গ্রহনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
একজন সংসদ সদস্যদকে কতদিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয় এবিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন, এবিষয়ে আমাদের সংবিধানের ৬৭ অনুচ্ছেদে সুনির্দিষ্ট ভাবে বলা আছে।
সেখানে বলা আছে, ‘নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে হবে। যদি কেই এই সময়ের মধ্যে তা করতে অসমর্থ হন তাহলে সে সংসদ-সদস্যের আসন শূন্য হবে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরো বলেন, তবে অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পিকার যথার্থ কারণে তাহা বর্ধিত করতে পারবেন।









