চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সব শর্তে জামিন পেলেন শাহরুখপুত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 29, অক্টোবর 2021
in বিনোদন
A A
আরিয়ানের আইনজীবী জামিনের জন্য আবেদন করবেন, এনসিবি রিমান্ড চায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মুম্বাই হাইকোর্ট শাহরুখপুত্র আরিয়ানের জামিন আবেদন মঞ্জুর করলেও বিস্তারিত কিছু জানায়নি। শুক্রবার আরিয়ানের জামিন বিষয়ে বিস্তারিত আদেশ দেন আদালত। 

জানানো হয়, জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি নিয়ম তাকে মানতে হবে আরিয়ানকে। এক নজরে দেখে নেয়া যাক কোন কোন শর্তে জামিন পেয়েছেন আরিয়ান খান।

বিদেশ ভ্রমণ: মাদক নিয়ন্ত্রক সংস্থা’র দেওয়া শর্ত অনুযায়ী, বিশেষ আদালতের কাছে আরিয়ানকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। তিনি বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।

দেশের মধ্যেই ঘুরতে যাওয়া: বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও শাহরুখপুত্র এখন কোথাও যেতে পারবেন না। মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি: জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার সাথে যুক্ত আদালতে হওয়া কথোপকথন কাউকে বলতে পারবেন না আরিয়ান। এমনকি এই বিষয় তিনি নেটমাধ্যমেও কিছু লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন: জেল থেকে বেরিয়ে এই কেসের সাথে যুক্ত বাকি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা জারি করেছে এনসিবি। ফোন-সহ কোনও ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন মাদক-মামলার তদন্তকারী সংস্থা।

এছাড়াও এই মামলার সাথে যুক্ত কোনো প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না। এই বিষয়গুলি শুধু আরিয়ান নয় ভারতীয় দণ্ডবিধির সাথে যুক্ত সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানিয়েছে আদালত। জামিনের এই প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন কিং খানের পরিবার। কারণ তার পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বের হওয়ার প্রক্রিয়া।

Tags: আরিয়ানএনসিবিগ্রেপ্তারজামিনমাদকমুম্বাইশাহরুখশাহরুখ খান
Previous Post

ইফতেখারের ‘ড্রাইভার’ মোশাররফ, যাত্রী মাহি-সজল!

Next Post

বাংলাদেশের দারুণ বোলিং, মেহেদীর জোড়া সাফল্য

Next Post
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে জোড়া সাফল্য উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দারুণ বোলিং, মেহেদীর জোড়া সাফল্য

চয়নিকা ও তার বন্ধুরা চার মাস পর পুনর্মিলনী উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার মাস পর স্বরূপে চয়নিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT