চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ‘ম্যাজিকে’ দ্রুত উন্নয়ন, জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী গণভবনে ভাষণ দিচ্ছেন, উন্নয়নের ম্যাজিকের কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের দ্রুত উন্নতির ম্যাজিক হচ্ছে, দেশের প্রতি আন্তরিক ভালোবাসা, মানুষের উপর আস্থা-বিশ্বাস এবং তাদের কল্যাণে কাজ করা। জাতির পিতার দেখানো পথ অনুযায়ী কাজ করে যাচ্ছেন তিনি।

চারদিনের সফরে ইটালি পৌঁছানোর পর আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার  দিকে ইটালির রোমে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মিনিস্টার প্লেনিপোটেনসিয়ারি অব ইতালিয়ান ফরেন মিনিষ্ট্রি ত্রিস্টিয়ানো কোস্তাফাবি ও ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার।

সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে।

সন্ধ্যায় ইটালি আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সোনার বাংলা গড়ে তোলাই জাতির পিতার লক্ষ্য ছিল।

ই-পাসপোর্ট প্রদান, রেমিটেন্স পাঠাতে প্রণোদনাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সংবর্ধনায় বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবদুল মোমেন। চার দিনের সফরের দ্বিতীয় দিনে ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই শীর্ষ নেতা দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Tags: ইটালি সফরপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ
Previous Post

নির্বাচনী প্রচারে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের কী হবে? 

Next Post

বিশ্বজুড়ে কোটি মানুষের জীবন পাল্টে দেয়ার কারিগর স্যার ফজলে: স্মরণসভায় বক্তারা

Next Post
স্মরণসভায় বক্তারা স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে কোটি মানুষের জীবন পাল্টে দেয়ার কারিগর স্যার ফজলে: স্মরণসভায় বক্তারা

Mexican soldiers in tactical gear patrolling a forested area. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলায় নিহত ৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT