চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পাঁচ চরিত্রে দর্শক হৃদয়ে নওয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 19, মে 2021
in বিনোদন
A A
নওয়াজ উদ্দিন সিদ্দিকী অভিনীত পাঁচ চরিত্রের ছবি, বিভিন্ন দৃশ্য ও আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৭ বছরে পা রাখলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ১৯৭৪ সালের ১৯ মে তিনি জন্ম গ্রহণ করেন। খুব সাধারণ পরিবারে জন্ম নেয়া নওয়াজউদ্দিন তার অভিনয় দক্ষতার মাধ্যমে হয়ে উঠেছেন অসাধারণ।

গল্প প্রধান ছবিতে নওয়াজউদ্দিনকে বেশী পাওয়া গেলেও বর্তমানে বলিউডের বজরঙ্গি ভাইজান, রইস, মম এর মতো জনপ্রিয় ধারার ছবিতেও হরহামেশায় অভিনয় করছেন তিনি।

একইসঙ্গে মাঝি, হারামখোর, কাহিনী এবং বদলাপুর-এর মতো ছবিতে অভিনয় করে জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। কিন্তু এই সাফল্য পাওয়া সহজ ছিলো না। প্রস্তর কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে। চলতি পথে কখনো হাল ছাড়েননি নওয়াজ। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন, সব সময়ই লেগে ছিলেন তিনি। যার ফল তিনি হাতেনাতে পাচ্ছেন।

এই তারকার জন্মদিনে তার অভিনীত এমন পাঁচ চরিত্রের কথা থাকলো, যে চরিত্রগুলো বাস্তব থেকে অনুপ্রাণিত:

বালাসাহেব ঠাকরে
একজন ভারতীয় রাজনীতিবিদ, শিবসেনা প্রতিষ্ঠাতা ও প্রধান। প্রয়াত বালাসাহেব ঠাকরের জীবন অবলম্বনে সঞ্জয় রাউত পরিচালিত ছবি ‘ঠাকরে’। যার মূল ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিতে একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল নওয়াজউদ্দিনকে। আর এই চরিত্রে অভিনয় করার সময় নওয়াজউদ্দিন এটিকে একটি ‘আজীবন অভিজ্ঞতা’ বলেছিলেন। যদিও এই চরিত্রে অভিনয়ের সময় বেশ ভীত ছিলেন নওয়াজ, কারণ তিনি ভেবেছিলেন চরিত্রটিকে যথাযথ ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন কিনা! তবে শেষমেশ এই চরিত্রের জন্য বেশ সারা ফেলেছিলেন তিনি।

সাদাত হাসান মান্টো
নন্দিতা দাস পরিচালিত বায়োপিক ‘মান্টো’তে প্রখ্যাত লেখক সাদাত হাসান মান্টোর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে দেশ বিদেশে তুমুল প্রশংসিত হন নওয়াজউদ্দিন সিদ্দিকী। যেটি মূলত ১৯৪৭ সালের দেশ বিভাগ প্রেক্ষাপটে চিত্রায়িত।

ফয়জল খান
‘গ্যাংস অফ ওয়াসিপুর ১ এবং ২’ এর ফয়জল খান হিসেবে অনবদ্য ছিলেন নওয়াজ। তার অভিনীত এই চরিত্র নিয়ে কথা শেষ হওয়ার নয়। এই চরিত্রটিতে যেন নওয়াজ প্রাণ ঢেলেছিলেন ফয়জলের চরিত্রে। নওয়াজের এই চরিত্র পপ কালচারকে প্রভাবিত করেছিল। সিনেমার প্রথম পার্টে বাবার ছত্রছায়ায় বড় হয়ে ওঠা ফয়জলের গ্যাংস্টার হিসাবে আত্মপ্রকাশ দ্বিতীয় ছবিতে।

শেখ
যদিও ‘দ্য লাঞ্চবক্স’ ছবির গল্প নওয়াজউদ্দিনকে ঘিরে একেবারেই ছিল না। কিন্তু তা সত্ত্বেও নিজের ছাপ রাখতে সক্ষম হন এই অভিনেতা। মন খুশি করে দেওয়া চরিত্র শেখ। ইরফান খানের সঙ্গে তার স্ক্রিন পার্টনারশিপ হিন্দি সিনেমার অন্যতম ঐতিহাসিক মূহুর্ত।

গণেষ গাইতোন্ডে
বিক্রম চন্দ্রের বই ‘সেক্রেড গেমস’ অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজ প্রথম সিজন রিলিজ হওয়ার পরই তুমুল জনপ্রিয়তা পায়। যেখানে গ্যাংস্টার গণেশ গাইতোন্ডের ভূমিকায় অনবদ্য নওয়াজউদ্দিন সিদ্দিকী। চরিত্রের অনুভূতি নাড়িয়ে দিয়েছে দর্শককে, বলা চলে অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানের এই ওয়েব সিরিজের মধ্যমণি ছিলেন নওয়াজ। তার অভিনয় ভারতীয় ওয়েব সিরিজে বেঞ্চমার্ক তৈরি করেছে।

Tags: জন্মদিননওয়াজ উদ্দিন সিদ্দিকীনন্দিতা দাসমান্টোলিড বিনোদনশেখসেক্রেড গেমস
Previous Post

করোনাকালে বাংলালিংকে  ৫০ লাখ গ্রাহক পাচ্ছেন ফ্রি ডেটা ও টক টাইম

Next Post

বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর আভিযানিক সাফল্য

Next Post
শান্তিরক্ষী বাহিনী আহত ব্যক্তির চিকিৎসা দিচ্ছে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর আভিযানিক সাফল্য

সাংবাদিক রোজিনা ইসলাম নিরাপরাধ হলে আদালতে ন্যায়বিচার পাবেন: কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলাম নিরাপরাধ হলে আদালতে ন্যায়বিচার পাবেন: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT