চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পথে বিসিবি পেল পেশাদারিত্বের ছোঁয়া

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
3:38 অপরাহ্ন 31, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি কর্মকর্তাদের প্যানেল আলোচনা ও সাংবাদিকদের প্রশ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেইসব দিনে জালাল ইউনুস (ডানে দাঁড়ানো)

১৯৮৬ সালের ৩১ মার্চ। শ্রীলঙ্কায় এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেদিনের ৩৪ বছর পূর্তি আজ। তিন দশকেরও বেশি সময়ের পথচলায় টাইগার ক্রিকেটাররা উপহার দিয়েছেন অনেক গৌরবের উপলক্ষ। আইসিসি ট্রফি জয়, ওয়ানডে স্ট্যাটাস অর্জন, টেস্ট আঙিনায় পা রাখা। শেষ দুইদশকে অর্জনের পাল্লা বেশ ভারী।

মাশরাফী বিন মোর্ত্তজার অসাধারণ নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে সাত নম্বর দল এখন বাংলাদেশ। টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকে হারানোর অভিজ্ঞতা হয়েছে সাকিব-তামিম-মুশফিকদের। টাইগার ক্রিকেট ঘিরে স্বপ্নের বেলুন এখন অনেক বড়। এ বছরই অনূর্ধ্ব-১৯ দল জিতেছে বিশ্বকাপ। জাতীয় দলও একদিন বিশ্বকাপ জিতবে সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে সংগঠকদের হাত ধরে। গাঁটের টাকায় ক্লাব ক্রিকেট চালিয়ে অনেকেই এসেছেন বিসিবিতে। যখনই যে দায়িত্ব পেয়েছেন, রেখে গেছেন অসামান্য অবদান। সবার প্রচেষ্টায় বিসিবি এখন শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে। ধীরে ধীরে হয়ে উঠেছে পেশাদার। একটা সময় গুটিকয়েক মানুষের মাধ্যমে পরিচালিত হতো ক্রিকেট বোর্ড। এখন ডজনখানেক বিভাগ ও কমিটি। প্রত্যেকের কাজের ধরন ভিন্ন। শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজেই নিয়োজিত শ’খানেক কর্মী। যাদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো ব্রিকের দেয়ালে স্থাপিত।. Channel i News - চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ তিন দশক পাড়ি দিলেও বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মনে করেন দেশের ক্রিকেট বোর্ডে দিনবদলের হাওয়া লেগেছে গত একযুগে। ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে আমূল পরিবর্তন এসেছে ক্রিকেট বোর্ডের চিন্তাধারায়। ধীরে ধীরে বেড়েছে কাজের পরিসর, বেড়েছে জনবল।

জালাল ইউনুস খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর আবাহনী ক্লাবের সেক্রেটারি হিসেবে কাজ করেছেন ১১ বছর। ১৯৯৬ সালে বিসিসিবি (বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড) সভাপতি সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য হন নিবেদিতপ্রাণ এ সংগঠক। এরপর দীর্ঘ ২৪ বছর ধরে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিসিবির গুরুত্বপূর্ণ একজন পরিচালক তিনি। অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে দারুণভাবে সামলাচ্ছেন মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে শুনিয়েছেন কীভাবে বিসিবি পেল পেশাদারিত্বের ছোঁয়া।

‘ক্রিকেট বোর্ডে আসার ব্যাপারটা সম্পূর্ণ আবাহনী ক্লাবের অবদান। এতো বড় মাপের একটি ক্লাবে আমি সেক্রেটারি ছিলাম টানা ১১ বছর। অর্থনৈতিকভাবে যখন সমস্যায় জর্জরিত ক্লাবটি, তখনও আমরা টিমটা চালিয়ে গেছি। ৬ বছর ক্লাব চালানোর পর ১৯৯৬ সালে সাবের ভাই (সাবের হোসেন চৌধুরী) অফার দিলেন বিসিবির অ্যাডহক কমিটির মেম্বার হিসেবে কাজ করার জন্য। ৯৬-৯৭ এ যখন বিসিবিতে নির্বাচন হল, আমি নির্বাচিত হলাম। তখন প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। ১৯৯৭-এ ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে ক্রিকেট বোর্ড করা হল, পরিচালনা পর্ষদ হল। এরপর আরেকটা নির্বাচন হল, আমি নির্বাচিত হলাম। এভাবেই আমার ক্রিকেট বোর্ডে আসা।’

বিসিবি কর্মকর্তাদের সঙ্গে একজন বিদেশি কোচের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ ‘১৯৯৮ সালের যুব বিশ্বকাপে সাউথ আফ্রিকাগামী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার করা হয় আমাকে। আমাদের গ্রুপে ছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়া। গ্রুপ ম্যাচে আমরা ইংল্যান্ডকে হারাই। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাই। রানরেটে পিছিয়ে থাকায় আমরা উঠতে পারিনি। প্লেট পর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারাই। প্লেট চ্যাম্পিয়ন হওয়ার চেয়েও আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে প্রথমবারের মতো হারানো। ওই সময় ম্যানেজার হওয়ার যে অভিজ্ঞতা, তা আমাকে বুস্টআপ করছিল। যার জন্য সংগঠক হিসেবে এতদূর আসা।’

‘১৯৯৮ সালে যখন ঢাকায় মিনি বিশ্বকাপ হল তখন আমাকে সাবের ভাই বললেন, মিডিয়া সেক্রেটারি হিসেবে কাজ করতে পারবো কিনা। ব্রডকাস্টার-সাংবাদিকদের সামলানো কিন্তু খুব কঠিন। আমি বললাম, কেন পারবো না। ওই টুর্নামেন্টে প্রথম মিডিয়া সেক্রেটারি হই ও সফলভাবে ইভেন্টটি শেষ করি। আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। প্রেসবক্স কেমন করে চলে, একটা মিডিয়া সেন্টার কেমন হয়। এখনকার মতো তো অবস্থা ছিল না। মিডিয়া সেন্টারে টেলিফোন, ফ্যাক্স এগুলো আনার ব্যবস্থা করা। ৯৮-এর মিনি বিশ্বকাপে একশ’র বেশি বিদেশি সাংবাদিক এসেছিলেন। কলকাতা ও পাকিস্তান থেকেই এসেছিল ৪৫-৫০ জন। সাউথ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকেও এসেছিলেন। তখন দ্য টেলিগ্রাফের একজন রিপোর্টার এসেছিলেন। তিনি বাংলাদেশের মিডিয়া-ব্যবস্থাপনা নিয়ে একটি আর্টিকেল লিখেছিলেন।’

‘সকাল ৯টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকতাম, বের হতাম রাত ১১টায়। আমি নিজে সাংবাদিকদের জন্য অ্যাক্রিডেশন কার্ড বানাতাম। এখন তো কতো সেটআপ, কতো ম্যানেজার। তখন মিডিয়া সেক্রেটারি হিসেবে কাজে বসতাম, সঙ্গে ৩-৪ জন থাকত। যেমন- ওয়াসিম ভাই। এছাড়া ২-৩ জন কমিটির মেম্বার থাকত। ওইখানে বসেই অ্যাক্রিডেশন কার্ড বানাতাম, ওইখানেই লেমেনেটিং করতাম। সবকিছুই আমাকে করতে হতো। ফরম ফিলআপ, তা চেক করা, মিডিয়া সেন্টার অর্গানাইজ করা। অনেক দায়িত্ব ছিল তখন।’

দুই ব্যক্তি ক্রিকেট মাঠে আলোচনা করছেন, একজন মোবাইল ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘১৯৯৬-৯৭’র দিকে আমি সিসিডিএম সেক্রেটারি ছিলাম। ওই সময় ৫টা কিংবা ৬টা টুর্নামেন্ট চালিয়েছি। লিগ ছাড়াও স্বাধীনতা কাপ, দামাল-ছামাল, শহীদ স্মৃতি টুর্নামেন্ট হতো। তখন সিসিডিএম’র চেয়ারম্যান ছিলেন তানভীর হায়দার। ওনার বাইপাস সার্জারি হওয়ায় আমি সেক্রেটারি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলাম। এটিও আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা ছিল।’

‘আমি তো ইন্টারন্যাশনাল রিলেশন্স নিয়ে পড়েছি। আমার তো মিডিয়া ব্যাকগ্রাউন্ডই ছিল না। কিন্তু মিডিয়ার সঙ্গে কাজ করে ততদিনে ভালো একটা অভিজ্ঞতা হয়ে যায়। মিনি বিশ্বকাপে কাজ করার অভিজ্ঞতা আমাকে অনেকবেশি সাহায্য করেছে। বিভিন্ন দেশের অনেক বড় বড় সাংবাদিক/স্পোর্টস রাইটারদের সঙ্গে মেলামেশা, কথা বলা, পরবর্তীতে মিডিয়া কমিটির চেয়ারম্যানই (২০০১-২০০৩) হয়ে গেলাম। তারপর অ্যাডভাইজরি বোর্ড যখন হল, তখন মিডিয়ার চেয়ারম্যান পদ ছেড়ে দিলাম। আবার ২০০৮ সালে এসে মিডিয়া কমিটির চেয়ারম্যান হলাম। ২০০৮ সালে চয়েস দেয়া হল। বললাম যেহেতু মিডিয়াতে কাজ করেছি, তাছাড়া এখানে আমি কমফোর্ট ফিল করি। তখন বলা হল, ঠিক আছে মিডিয়া কমিটিতেই কাজ করো।’

‘ক্রিকেট বোর্ডে তো এই সেটআপ ছিল না। এগুলো তো হয়েছে গত ১২ বছরে। তার আগে চেয়ারম্যান, সেক্রেটারি এরা মিলেই সব কাজ করতাম। এখন এতগুলো ম্যানেজার চালাচ্ছে। এখন তো স্ট্যাবলিশ, ওয়েল সেটেলড একটা ক্রিকেট বোর্ড।’

Tags: জালাল ইউনুসবিসিবিলিড স্পোর্টসস্পোর্টস বিশেষ
Previous Post

ত্রাণ বিতরণ যেন করোনা সংক্রমণের কারণ না হয়

Next Post

করোনার লকডাউনে অব্যবহৃত মোটরবাইকের মধ্যে সাপ

Next Post
অব্যবহৃত মোটরবাইকের মধ্যে সাপ লুকানো, করোনার লকডাউনে অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার লকডাউনে অব্যবহৃত মোটরবাইকের মধ্যে সাপ

সাইমন ৫০০ অসচ্ছল পরিবারের জন্য খাবার বিতরণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ অসচ্ছল পরিবারকে ৬ দিনের খাবার দিচ্ছেন সাইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT