চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পথে ঘাতকের ট্যাঙ্ক গিয়েছিল, সেই পথে আলোর মিছিল

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
10:05 অপরাহ্ন 14, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
জনতা মিছিলের দৃশ্য, আলোর মিছিলের অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে পথে ঘাতকের ট্যাঙ্ক গিয়ে জাতির পিতাকে হত্যা করেছিল, সেই পথে ‘আলোর মিছিল’ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। জাতীয় শোক দিবসে সোমবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে এই আলোর মিছিল শুরু হয়। পরে ধানমন্ডি ২৭ নাম্বার হয়ে ৩২ নাম্বার গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. উত্তম বড়ুয়া, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া প্রমুখ।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের সজাগ থাকতে হবে। ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে খালেদা জিয়া ও বিএনপির বন্ধুরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। খালেদা জিয়ার যুক্তরাজ্য গিয়ে ষড়যন্ত্র করা মূলত নির্বাচনে না আসার পাঁয়তারা। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ভিশন ২০৪১ এর দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, ‘জাতির অগ্রযাত্রা রুখতে পাকিস্তানের প্রেতাত্মারা জাতির পিতাকে ১৫ আগস্ট হত্যা করে। দিনটি এলে আমরা শোকে মুহ্যমান হয়ে যাই। এখন আমরা সতর্ক। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র শক্তহাতে মোকাবিলা করা হবে।’

মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংঠনের নেতারা। এসময় মুক্তিযোদ্ধার সন্তানেরা দেশ ও মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নেওয়ার শপথ নেন।

Tags: আলোর মিছিলডেপুটি স্পিকারমুক্তিযোদ্ধার সন্তান
Previous Post

কেন রাস্তায় ঝগড়া বাঁধালেন সুশান্ত?

Next Post

দেশপ্রেম আমাদের শেখাতে আসবেন না, বিজেপিকে তৃণমূল

Next Post
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশপ্রেম আমাদের শেখাতে আসবেন না, বিজেপিকে তৃণমূল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়েরা লিওনে পাহাড় ধসে বহু হতাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT