চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দেশের সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই, সেখানে আইপিইউ সম্মেলন প্রহসন: বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
3:52 অপরাহ্ন 03, এপ্রিল 2017
in রাজনীতি
A A

বাংলাদেশে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনকে প্রহসন হিসেবে দেখছে বিএনপি। একই সঙ্গে এই সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় বিস্ময় প্রকাশ করে দলটি বলছে, যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না- গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং নাগরিকদের মানবাধিকার লুণ্ঠিত, হত্যা, গুম, গ্রেফতার ও মিথ্যা মামলায় জনগণ জর্জরিত সেই দেশে আইপিইউ এর সম্মেলন একটা প্রহসন ছাড়া অন্য কিছু নয়।

রোববার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার বিএনপির পক্ষে এসব কথা বলেন।

আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী গণতান্ত্রিক দেশগুলোর প্রতিনিধিদের বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানালেও তিনি বলছেন, যে দেশের পার্লামেন্টে জনগনের নির্বাচিত প্রতিনিধি নেই সে দেশে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সদস্যদের এতো বিশাল সম্মেলন অনুষ্ঠিত হওয়াটা বিস্ময়কর!।

এসময় তিনি বলেন, বিদেশী সংসদ সদস্যরা এদেশের পার্লামেন্টে জনগণের প্রতিনিধিত্বহীনতার বিষয় সম্পর্কে হয় জানেন না নয়তো তাদের ভুল তথ্য দেয়া হয়েছে।

জমিরউদ্দিন সরকার বলেন, এই সম্মেলন এটাই প্রমাণ করে যে, সারা বিশ্বে সংসদীয় শাসনব্যবস্থাই হচ্ছে এখনকার সময়ে দেশ পরিচালনার জন্য সর্বোত্তম পন্থা। অথচ দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশের মানুষ সেই সর্বোত্তম সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে বঞ্চিত। তিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে আইপিইউ সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান।

সাবেক এই স্পিকার বলেন, এই মুহুর্তে বাংলাদেশে তথাকথিত যে পার্লামেন্ট বিদ্যমান রয়েছে তা নাগরিকদদের প্রতিনিধিত্ব করে না। কারণ, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দেশের ৯৫ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যেখানে ১৫৪ জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত! সেটি ছিলো প্রহসনের নির্বাচন! একারণে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে বাংলাদেশের জনগণের কোন প্রতিনিধি নেই বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধূরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রমুখ।।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এর সম্মেলন চলছে। এতে অংশ নিচ্ছেন বিশ্বের ১৩১টি দেশের সংসদ সদস্য।

বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক এই ফোরামে অন্তর্ভুক্ত হওয়ার পর এই প্রথম এই সংগঠনের সম্মেলনের আয়োজক হলো।

Tags: আইপিইউ সন্মেলনবিএনপি
Previous Post

ময়মনসিংহে ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ৭

Next Post

ফাইনালেও লঙ্কান পেসারদের দাপট

Next Post

ফাইনালেও লঙ্কান পেসারদের দাপট

ঐশী

ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণে হাইকোর্টে আনার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT