চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিলেন শাফিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 28, নভেম্বর 2021
in বিনোদন
A A
শাফিন ও তার ব্যান্ড পারফর্মিং করছে মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিলেন ব্যান্ডটির ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদ। শনিবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিওর ক্যাপশনে শাফিন আহমেদ লিখেছেন, ‘বহুদিন ধরেই চলতে থাকা মাইলস ব্যান্ডের অন্যায্য এবং অন্যায় কর্মকাণ্ডের কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি শিল্পী হিসেবে মিউজিক করতে থাকবো। আশা করছি আমার সিদ্ধান্তের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন।’

ভিডিওতে শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সাথে আমার পথ চলা সেই ১৯৭৯ থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যেই অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান, তা আপনারা অনেকেই জানেন। তবে একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি সম্প্রতি। সেটা হচ্ছে এবছরের শুরুতে আমি সিদ্ধান্ত নেই যে মাইলসের বর্তমান লাইনআপের সাথে মিউজিকের কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই লাইন আপের সাথে মিউজিক করা থেকে বিরত থাকবো। তবে সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজেও পাওয়া যাবে। রেকর্ডিংয়েও পাওয়া যাবে। আমার একটা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে যে মাইলস নামটার কোনো অপব্যবহার যেন না হয়। মাইলসের চল্লিশ বছর পূর্তি উদযাপন করেছি। খুব গ্লোরিয়াস ভাবে। খুব রেসপেক্টফুলি। আমরা যদি একসঙ্গে কাজ করতে না পারি, তাহলে মাইলসের কার্যক্রম এখানেই স্থগিত করা উচিত এবং আমি মনে করি এটাই বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ যেন মাইলস নামটি ব্যবহার না করে। এটুকুই আমার বলার ছিল।’

২০১০ সালের শুরুর দিকেও একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছিলেন শাফিন। কয়েকমাস পর আবারও দলে ফেরেন। এরপর ২০১৭ সালে অক্টোবরেও তিনি আরও একবার ব্যান্ডটি ছাড়েন। তখনও কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে ফের ব্যান্ডে ফিরেছিলেন।

Tags: গিটারিস্টমাইলসলিড বিনোদনশাফিন আহমেদ
Previous Post

বাংলাদেশের দারুণ সেশন, পথের কাঁটা আবিদ

Next Post

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগে ‘স্বাধীন তদন্ত কমিশন’ গঠনে রুল

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগে ‘স্বাধীন তদন্ত কমিশন’ গঠনে রুল

টাঙ্গাই‌লে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী‌দের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT