চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ভারত সফর স্থগিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 12, ডিসেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করবেন বলে তার আজকের ভারত সফর স্থগিত করেছেন। তিনি আগামী মাসে ভারত সফরে যাবেন বলে পুনরায় সফরসূচি ঠিক করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে বাসস জানায়: পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসে নয়াদিল্লি সফর করবেন। তিনি এ সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন: পররাষ্ট্রমন্ত্রী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন।

‘পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও সচিব (এশিয়া ও প্যাসিফিক) মাসুদ বিন মোমেন এখন বিদেশ সফরে রয়েছেন। প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও আগামীকাল স্পেনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। এছাড়া আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিষয়ে চলমান শুনানির প্রত্যক্ষদর্শী হওয়ার জন্য দুজন সিনিয়র কূটনীতিক এখন হেগে রয়েছেন। এই পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় পরিবর্তন করতে হয়েছে’, জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ভারতে যাওয়ার এবং শুক্রবার ভারত মহাসাগর সংলাপের (আইওডি) ষষ্ঠ অধিবেশনে তার অংশ গ্রহণের কথা ছিল।

Tags: ড. একে আব্দুল মোমেনপররাষ্ট্রমন্ত্রীভারত সফর
Previous Post

ঋত্বিকদা তখন বেঁচে থাকার অবলম্বন খুঁজছিলেন: কুমার সাহানি

Next Post

নকআউটে রোনালদোর মুখোমুখি রিয়াল?

Next Post

নকআউটে রোনালদোর মুখোমুখি রিয়াল?

আসামে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT