চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 04, মে 2017
in আন্তর্জাতিক
A A

নিজের বাড়িতে আদালত বসিয়ে ভারতের প্রধান বিচারপতিসহ সর্বোচ্চ আদালতের ৭ বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারক চিন্নাস্বামী নাথন কারনান। একইসঙ্গে ৭ বিচারকের মানসিক স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দিয়েছেন তিনি।

তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এ আদেশ দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে ভারতের ২০ জন বিচারক এবং ৩ জন বিচারবিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উত্থাপন করে শাস্তি দাবি করেছিলেন বিচারপতি সিএস কারনান। ওই ঘটনায় সুপ্রিম কোর্টের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়ান তিনি।

এ ঘটনায় কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হয়। এছাড়া গত ৩১ মার্চ তাকে আদালতে হাজির করতে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জগদীশ সিংহ খেহরের নেতৃত্বাধীন সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ। তারই প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতিসহ ৭ বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তিনি।

প্রধান বিচারপতিসহ ওই সাতজন বিচারপতির বেঞ্চ কারনানের জারি করা গ্রেফতারি পরোয়ানার বিষয়ে নোট নিয়েছেন এবং তাকে পুলিশের উপস্থিতিতে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দিয়েছেন।

তারা মনে করছেন, কারনান তার স্বীয় পদে বহাল থাকবার মতো শারীরিক ও মানসিক যোগ্যতায় নেই।

তবে বিচারপতি কারনান হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন না বলে কলকাতায় সাংবাদিকদের জানিয়েছেন।

তাদের এমন এমন কাণ্ডে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ডিরেকটর জেনারেল অব পুলিশ (ডিজিপি)। কেননা আদেশ মোতাবেক কাজ না করলে আবারো নিজের বাড়িতে আদালত বসিয়ে ডিজিপি’র বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করবেন বলেও হুমকি দিয়েছেন কারনান।

Tags: প্রধান বিচারপতিভারত
Previous Post

ইয়াসির ঘূর্ণিতে আবারও বেকায়দায় ক্যারিবীয়রা

Next Post

বরিশালে পথশিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

Next Post

বরিশালে পথশিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

মঙ্ঘলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জমান নুরসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় কাজী আরিফকে

কাজী আরিফের দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT