চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে নেপাল পৌঁছানোর পর থেকে শুভর যোগাযোগ বিচ্ছিন্ন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 12, এপ্রিল 2022
in বিনোদন
A A
নেপালে শুভর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চের শেষ সকালে অন্তর্জালে নেপাল যাওয়ার খবর জানিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এরপর ফেসবুকে বেশ কিছু ব্যবসায়িক প্রচারণায় সরব থাকলেও ছিলেন যোগাযোগবিচ্ছিন্ন।

নায়ককে পাওয়া যাচ্ছিল না হোয়াটসঅ্যাপ বা অন্য মাধ্যমেও। অবশেষে এমন উধাও হওয়ার কারণ জানা গেল। শুভ নিজেই ভিডিও বার্তা দিয়ে ভক্তদের সেই কারণ জানিয়েছেন।

নেপালের রাজধানী থেকে কিছুটা দূরে ১০ দিনের বিপাসনা মেডিটেশনে (ধ্যানে) ছিলেন আরিফিন শুভ। এটি ভারতের সবচেয়ে প্রাচীন ধ্যান-কৌশলগুলোর একটি। ভারতে আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে দীর্ঘায়ু লাভের পন্থা হিসেবে এই ধ্যানের আবির্ভাব।

এ প্রসঙ্গে আরিফিন শুভ লাইভে জানান, গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ নিয়ে গভীর মনোনিবেশে শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন আমার মায়ের একটা সার্জারি নিয়ে…। আমি সব কিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম। বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়ে উঠেনি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোর্স…। যেখানে সেন্টার আছে সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো এখানে কিছু নিয়মকানুন আছে; ১০ দিন আপনি কারও সাথে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও কথা বলতে পারবেন না, শুধু যাঁরা শিক্ষক থাকবেন তাঁদের সঙ্গে কথা বলতে পারবেন। ব্যাপারটি বেশ কঠিন…।”

ওই লাইভে শুভ নেপালের সেই বিপাসনা মেডিটেশন সেন্টার ভক্তদের ঘুরে দেখান এবং জানান, তিনি কোর্স শেষ করেছেন আজ (১২ এপ্রিল)। নেপালে আরও দুদিন অবস্থান করবেন তিনি।

Tags: আরিফিন শুভধ্যাননেপালযোগাযোগলিড বিনোদনসিনেমাহোয়াটসঅ্যাপ
Previous Post

ঋণখেলাপি হলো শ্রীলঙ্কা

Next Post

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা, চালক নিহত

Next Post
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের ধাক্কা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা, চালক নিহত

সাদা প্রাচীন স্থাপনা ও সবুজ উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: বড়লেখার তিন জনের রায় যেকোনো দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT