চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে নাসির-সৌম্য’র উপর এতো রাগ

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
11:35 অপরাহ্ন 27, মার্চ 2016
in স্পোর্টস
A A

কলকাতা (ভারত) থেকে: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব রাগ যেনো এখন অলরাউন্ডার নাসির হোসেনের উপর। বোর্ডের উপর থেকে নীচ সবাই নাসিরের বিরুদ্ধে একহাত নিচ্ছেন। আকারে-ইঙ্গিতে নানা অভিযোগ করলেও আনুষ্ঠানিকভাবে শুধু ‘শৃঙ্খলাজনিত’ কারণের কথা বলছেন তারা। একইভাবে সৌম্য সরকারের বিরুদ্ধেও শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগ তাদের।

ভারতে বসে বিসিবির এক পরিচালক এমনকি একথাও বলেছেন, বাংলাদেশ দল থেকে এবার নাসির হোসেন বাদ পড়লে আর কখনোই দলে ফিরতে পারবেন না।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে সস্ত্রীক ভারতে আসা ওই পরিচালক রোববার রাতে এখানকার মির্জা গালিব স্ট্রিটে চ্যানেল আই অনলাইনের সঙ্গে বাংলাদেশ দলের পারফরম্যান্সসহ নাসির এবং সৌম্য’র বিষয়ে কথা বলেছেন।

দলের ভেতরে ক্রিকেটারদের শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিসিবি বরাবরই কঠোর উল্লেখ করে, তিনি বলেন: নিউজিল্যান্ড ম্যাচের আগেও নাসিরের বিষয়ে টিম ম্যানেজমেন্টকে আমি প্রশ্ন করি। জিজ্ঞেস করি, কেনো নাসিরকে খেলানো হচ্ছে না? তখন জাতীয় দলের সাবেক এক অধিনায়ক বলেন, নাসির অনুশীলনে সিরিয়াস না। তাছাড়া ওর ব্যাপারে আরও কিছু অভিযোগ রয়েছে।

ওই পরিচালক জানান, তাদের কথোপকথনের সময় ক্রিকেট বোর্ডের আরো উচ্চ পর্যায়ের একজন সামনে ছিলেন। সেসময় অলাউন্ডার নাসিরকে নিয়ে তাদের তিনজনের মধ্যে অনেকক্ষণ কথা হয় এবং সব শুনে খুবই উচ্চ পর্যায়ের মানুষটি নাসিরের প্রতি খুবই ক্ষুব্ধ হন বলে জানান বিসিবির ওই পরিচালক।

তিনি বলেন: তিনি (খুবই উচ্চ পর্য়ায়) খুবই রেগে আছেন, তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে অত্যন্ত সোচ্চার। আপনাদের নিশ্চয়ই সাকিবের ঘটনা মনে আছে। সুতরাং, বলতে পারি, সাকিব বলে দল থেকে বাদ পড়ে আবার ফিরতে পেরেছে, নাসির সেটা পারবে না- এটা আমি বলে রাখলাম।

তবে শুধু নাসির নন, সিরিয়াসনেস নিয়ে সৌম্য সরকারেরও কঠোর সমালোচনা করেন বিসিবির পরিচালক।

তিনি বলেন, সৌম্য অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোনে কথা বলে, বলতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। বলতে পারেন, সবকিছুর একটা লিমিট থাকে, আমি সেটা লক্ষ্য করেছি। সৌম্যকে বলেছি- দেখো তুমি যদি এটা এখনই নিয়ন্ত্রণ না করো, তাহলে তোমাকে অনেক বেশি মূল্য দিতে হবে।

রাতের খাবার শেষ করে অনেকটা নীরব কলকাতার রাস্তায় হাঁটতে বের হয়ে অনেক্ষণধরেই ক্রিকেট দল নিয়ে খোলামেলা কথা বলেন একসময় শৃঙ্খলার বিষয়-আশয় দেখা বিসিবি পরিচালক।

তিনি বলেন, ফোনালাপের ব্যাপারে সৌম্য সরকার আমাকে কথা দিয়েছিলো। বলেছিলো, ভাই, সব বাদ দিয়ে দেবো। কিন্তু, টি-২০ বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হওয়া এই ওপেনারের পারফরম্যান্সে বোর্ড ক্ষুব্ধ।

টি-২০ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ভারতে থাকবেন বিসিবির এই পরিচালক। কলকাতা থেকে দিল্লী গিয়ে আবার কলকাতায় ফিরে ৩ এপ্রিল ইডেন গার্ডেন্সের ফাইনাল উপভোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

আর বোর্ড সভাপতি নাজমুল হাসান, এমপি’র কলকাতা থেকে মুম্বাই গিয়ে সেখানে ৩০ মার্চ আইসিসির বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। নাজমুল হাসানেরও ৩ এপ্রিলের ফাইনালে মাঠে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন বোর্ড প্রেসিডেন্টের অত্যন্ত আস্থাভাজন ওই পরিচালক।

নতুন করে ফিরে আসার স্বপ্নে নাসির
নাসির হোসেনকে নিয়ে বোর্ডের পরিকল্পনা যাই থাকুক, বিশ্বকাপ দুঃস্বপ্ন কাটিয়ে ফিরে আসার চেষ্টায় আছেন অলরাউন্ডার নাসির হোসেন।

রোববার ঢাকায় ফিরে যাওয়ার পর সেখানে চ্যানেল আই অনলাইন-কে তিনি বলেছেন: দলের সঙ্গে সবসময় ছিলাম, মানসিকভাবে সবসময় থাকবো। আপাতত ১০ দিনের জন্য খেলা থেকে একদম দূরে থাকবো। কারণ আগামী
দুই-আড়াই মাস আমাদের কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নেই। তবে প্রিমিয়ার লীগ খেলা
আছে, সেটির জন্য অনুশীলন করবো।

দশ দিনের বিশ্রাম শেষে সেই অনুশীলন শুরুর কথা জানিয়েছেন তিনি।

ঢাকায় চ্যানেল আই অনলাইন-এর জাকিয়া আক্তারকে তিনি বলেছেন, তাকে দলে রাখা বা না রাখা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করেছেন, সেই কাজটি করেছেন।

আলোচিত-সমালোচিত টি-২০ বিশ্বকাপে একটি ছাড়া আর কোনো ম্যাচে ছিলেন না নাসির হোসেন যে কারণে ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ।

তবে দেশে ফিরে নাসির এ নিয়ে অন্ততঃ প্রকাশ্যে কোনো ক্ষোভ বা কষ্টের কথা বলেননি। তার সাফ কথা: টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। এখানে তার কিছু বলার নেই।

তিনি বলেন, পুরো বিশ্বকাপ সফরটি খুব ভালো ছিলো। ‘আমরা হেরেছি কিন্তু সফলতা ছিলো অনেক। টিমের জন্য খুব ভালো ছিলো এই সফর। তামিম ভাই, মোস্তাফিজসহ দলের অনেকে খুব ভালো খেলেছেন। ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গে টিম টাইগার্স দুর্দান্ত খেলেছে। শুধুমাত্র ম্যাচগুলো জেতা হয়নি আমাদের।’

দল এতো ভালো খেলেছে কিন্তু তার ভাগিদার আপনি হতে পারেননি এ নিয়ে কোনো আক্ষেপ আছে কি না- এমন প্রশ্নের উত্তরে নাসির হোসেন বলেন, ‘আমার কোনো আক্ষেপ নেই, টিম ম্যানেজমেন্ট যে কাজটি করেছেন অবশ্যই দলের ভালোর জন্য করেছেন। টিম ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্তের উপর আমার কোনো মন্তব্য নেই।’

Tags: টি২০ বিশ্বকাপনাসির হোসেন
Previous Post

বেলজিয়ামকে জঙ্গি আইএসের নতুন সতর্কবার্তা

Next Post

মনোনয়ন প্রত্যাশীর স্ত্রীর আপত্তিকর ছবি, প্রচারের অস্ত্র রুচিহীনতা

Next Post

মনোনয়ন প্রত্যাশীর স্ত্রীর আপত্তিকর ছবি, প্রচারের অস্ত্র রুচিহীনতা

ভারতের পার্লামেন্টে গোপন সুড়ঙ্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT