চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:17 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

টানা ২৪ ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট পরিস্থিতি প্রায় একই অবস্থায়
রয়েছে। কোথাও কোথাও কিছু সময়ের জন্য ধীর গতিতে গাড়ি চলাচল করলেও যানবাহনের
গতিবেগ ঘণ্টায় ১০ কি.মি. এর বেশি নয়।

বুধবার রাত থেকে জেলা পুলিশের সাত
শতাধিক পুলিশ বিভিন্ন পয়েন্টে কাজ করলেও গাড়ির চাপ অব্যাহতভাবে বৃদ্ধি
পাওয়ায় যানজট নিরসনে বেগ পেতে হচ্ছে। নাম প্রকাশ না করে যানজট
নিরসনে দায়িত্বরত একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সময় যতো গড়াচ্ছে গাড়ির
চাপ ততোই বৃদ্ধি পাচ্ছে। তাই সহসাই যানজট পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না।

কেন এই যানজট: বেশকিছু ধরেই দৌলতদিয়া-পাটুরিয়া অংশে তীব্র স্রোতের কারণে ঘনঘন ফেরি পারাপার বন্ধ থাকার সমস্য চলে আসছিলো। এর মধ্যেই গতকাল একেবারে ফেরি পারাপার বন্ধ হয়ে গেলে ওই অংশে চলাচলকারী অধিকাংশ গাড়ি ঢাকার সাথে যোগাযোগ রক্ষার জন্য বিকল্প হিসেবে ব্যবহার করে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। দুই লেনের এই সড়কে গড়ে প্রতিদিন দশ থেকে বার হাজার গাড়ি চলাচল করলেও দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট বন্ধ থাকায় হঠাৎ করে গাড়ির সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। যার ফলে অধিক গাড়ির চাপ সামলে উঠতে পারছেনা দু’লেনের এই সড়ক।

গলার ফাঁস চন্দ্রা গোল চত্ত্বর: উত্তরবঙ্গের প্রবেশমুখ গাজীপুরের চন্দ্রা। ঢাকার সভার ও গাজীপুর থেকে উত্তরবঙ্গগামী একটি প্রবেশ মুখ এবং উত্তরবঙ্গ থেকে একই প্রবেশ মুখে রয়েছে চন্দ্রার গোল চত্ত্বর। অতিরিক্ত গাড়ির চাপের সৃষ্টি হলে গোল চত্ত্বরের তিনমুখী গাড়ির মুখোমুখি অবস্থানে এক অর্থে হয়ে পড়ে তা অকার্যকর। সৃষ্টি হয় যানজটের। যা অল্প সময়ের মধ্যে ছড়িয়ে বেশ কয়েক কিলোমিটার জুড়ে।

কালিয়াকৈর চাপা রেল ওভার সেতু: ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটের আরেকটি অন্যতম কারণ কালিয়াকৈর অংশের চাপা রেল ওভার সেতু। কোন কারণে এই রেল ওভার সেতু উপর কোন গাড়ি দুর্ঘটনা ও যান্ত্রিক ক্রটির কারণে বিকল হয়ে গেলে চাপা সেতু হওয়া দ্রুত উদ্ধার তৎপরতা চালানো অসম্ভব হয়ে পড়ে। যার ফলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে সেতুর দু’পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়।

ফিটনেস বিহীন ও ধীর গতির যানবাহন: এই মহাসড়ক ধরে অসংখ্য ফিটনেস বিহীন গাড়ি চলাচল করে। যার ফলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই একাধিক গাড়ি বিকল হয়ে যায়। সৃষ্টি হয় যানজটের। এছাড়াও অনুমোদনহীন ও ধীর গতির যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়।

মির্জাপুর রেলক্রসিং: বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন রুটে অংসখ্য ট্রেন চলাচল করে। প্রত্যেকটি ট্রেনের জন্যই  ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরের রেলক্রসিং ব্যবহার করা হয়। গড়ে প্রতিটি ট্রেনের জন্য প্রায় দশ থেকে পনের মিনিট বন্ধ রাখতে হয় যানচলাচল। যার ফলে দেখা দেয় যানজটের।

পশুবাহী ট্রাক: কুরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি চলাচল করছে ট্রাক। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এই ট্রাকগুলো ঢাকা-টাঙ্গাইল মহসড়ক ধরে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ায় অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।

ঘনঘন দুর্ঘটনা ও দুর্বল উদ্ধার তৎপরতা: চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের প্রায় ৭০ কি.মি অংশে প্রতিদিনই একাধিক দুর্ঘটনা ও বিকল হয়ে পড়ে যানবাহন। চাপা সড়কের কারনে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে পারেনা উদ্ধারকারী দল। সেই সাথে উদ্ধারকাজ চালানোর জন্য নেই পর্যাপ্ত দক্ষ জনবল ও যন্ত্রপাতি। যার ফলে অল্প সময়ের সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় যানজটের।

এছাড়াও মহাসড়কের চার লেনের উন্নয়ন কাজ চলা, মহাসড়কের দু’পাশে শিল্পায়নের কাজ চলা এবং এর দু’পাশে বাস-ট্রাক স্ট্যান্ড, অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বাঁধাগ্রস্থ হওয়ার যানজটের সৃষ্টি হচ্ছে।

Tags: ঈদে বাড়ি ফেরাটাঙ্গাইল
Previous Post

কোটি টাকার জাল নোটসহ সাবেক ব্যাংক কর্মকর্তা আটক

Next Post

আইফোন সেভেন ও সেভেন এস প্লাস আনলো অ্যাপল

Next Post

আইফোন সেভেন ও সেভেন এস প্লাস আনলো অ্যাপল

শাসন, আইনের না আইন প্রয়োগকারীর?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT