চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে অস্বাভাবিক গতিতে বাড়ছে ডলারের দাম

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
7:46 অপরাহ্ন 28, এপ্রিল 2018
in অর্থনীতি
A A

নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে ডলারের দাম।  চলতি অর্থবছরের শুরুর দিকে প্রতি ডলার বিক্রি হয়েছিল ৮০ টাকা ৫০ পয়সায়।  যা এখন বিক্রি হচ্ছে প্রায় ৮৬ টাকায়।  সেই হিসাবে গত কয়েক মাসে ডলারের দাম বেড়েছে প্রায় ৫ টাকা। এতে দিন দিন দুর্বল হয়ে পড়ছে টাকা। যে কারণে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয়ের চাপ বেড়ে যাওয়া, তুলনামূলক রপ্তানি ও রেমিটেন্স কমে যাওয়া, অসাধু ব্যবসায়িদের ডলার আটকে রাখা ও যুক্তরাষ্ট্রের ডলার সংগ্রহ বেড়ে যাওয়াসহ নানা কারণে দাম বাড়ছে ডলারের।

তবে এতে রপ্তানিকারক ও রেমিটেন্স প্রেরণকারীরা লাভবান হলেও বাড়বে পণ্য উৎপাদন ব্যয়। যার ফলে বাড়তে পারে মুল্যস্ফীতি। আর এই মূল্যস্ফীতি বাড়লে ভোক্তার ক্রয়ক্ষমতা কমে যাবে বলে আশঙ্কা তাদের।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ব্যাংকগুলোতে ডলারের দাম বেড়েই চলছে। সর্বশেষ মার্কিন ডলারের মূল্য ৮৬ টাকায় উঠেছে।  অর্থাৎ ব্যাংকগুলো প্রতি ডলার নগদে বিক্রি করেছে ৮৬ টাকায়।  আর আমদানি পর্যায়ে দায় মেটাতে নিয়েছে ৮৩ টাকা ৫০ পয়সা। ডলারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্রিটিশ পাউন্ডের দামও। এই মুদ্রাটির দর উঠেছে ১২১ টাকায়।

ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার আমদানি দায় মেটাতে ব্যবসায়ীদের থেকে দেশি ও বিদেশি খাতের বেশিরভাগ ব্যাংক ডলার প্রতি নিয়েছে ৮৩ টাকা ৫০ পয়সা। যদিও বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংক গড় হিসেবে ওইদিন প্রতি ডলারের বিক্রয় মূল্য ছিল ৮২ টাকা ৯৮ পয়সা এবং পাউন্ডের মূল্য ১১৫ টাকা ৬১ পয়সা।

নগদ ডলারের মূল্য সবচেয়ে বেশি উঠেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে (এফএসআইবিএল)। ব্যাংকটিতে গত বৃহস্পতিবার প্রতি ডলারের দাম দাঁড়ায় ৮৬ টাকা। বিদেশি খাতের সিটিএনএ নগদ টাকায় ডলার বিক্রি করছে ৮৫ টাকা ৭৫ পয়সা, আইসিবি ইসলামী ব্যাংকে ৮৫ টাকা ৭০ পয়সা, যমুনা ও মার্কেন্টাইল ব্যাংকে ৮৫ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে।  এছাড়া বেশিরভাগ ব্যাংকই ৮৫ টাকার ওপরে নগদ ডলার বিক্রি করছে।  তবে সবচেয়ে কম দামে ৮৩ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি করছে ইস্টার্ন ব্যাংক।

একইভাবে ব্রিটিশ পাউন্ডের দামও বেড়েছে। ওইদিন মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক প্রতি পাউন্ড বিক্রি করেছে ১২১ টাকায়।

এ বি মির্জ্জা আজিজুল ইসলাম
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

জানা গেছে, বর্তমানে আমদানির তুলনায় রপ্তানি কম। রেমিট্যান্স প্রবাহও নেতিবাচক।  ফলে বাড়ছে বাণিজ্য ঘাটতি; যার চাপ পড়ছে ডলারে। এছাড়া রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ভোগ্যপণ্য আমদানি বাড়াচ্ছেন। এ সুযোগে ব্যাংকগুলো প্রয়োজনের তুলনায় বেশি ডলার ধরে রেখে ডলারের দাম বাড়াচ্ছে। খোলা বাজারে (কার্ব মার্কেট) ডলারের লেনদেন বাড়াও একটি কারণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী- আমদানির চেয়ে রপ্তানি কম হওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ১৭৩ কোটি ২০ লাখ ডলার বা ৯৭ হাজার কোটি টাকার বেশি।

এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জা আজিজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: বড় বড় প্রকল্পগুলোর জন্য মূলধনী যন্ত্র ও চাল আমদানি বাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ডলারের সংকট মেটাতে বিশ্ববাজার থেকে ডলার ক্রয় করছে। এসব কারণে দাম বাড়তে পারে। তবে এতে রপ্তানিকারকরা লাভবান হলেও উৎপাদন ব্যয় তথা পণ্যের দাম বাড়ার আশঙ্কা থাকে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, রপ্তানি কম আমদানি বেশি, সরবরাহের তুলনায় চাহিদা বেশি, খোলা বাজারে (কার্ব মার্কেট) ডলারের লেনদেন বেড়েছে। অন্যদিকে দীর্ঘদিন বৈধপথে রেমিট্যান্স প্রবাহ নেতিবাচক ধারায় ছিল। এসব কারণে ডলারের দাম বেড়েছে।

ডলারের দাম বাড়ায় সম্প্রতি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সর্তক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ডলারের দর যৌক্তিক পর্যায়ে রাখতে বলা হয়। একই সঙ্গে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডলার কিনতে নিষেধ করা হয়। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এতে হস্তক্ষেপ করবে বলে ব্যাংকগুলোকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র দেবাশীষ চক্রবর্তী চ্যানেল আই অনলাইনকে, বাংলাদেশ ব্যাংকের দেয়া দরে ব্যাংকগুলোর ডলার বিনিময় করা উচিত। তবে কোনো ব্যাংক যদি ডলার আটকিয়ে রেখে কারসাজি করে বাংলাদেশ ব্যাংক তা খতিয়ে দেখতে পারবে।

তিনি আরো বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসানের বক্তব্যই যথার্থ।  সম্প্রতি তিনি ডলার নিয়ে কথা বলেছেন।

ডলারের অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান বলেছিলেন, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে।  এতে ডলারের ওপর চাপ রয়েছে।  এছাড়া ব্যাংকগুলো প্রয়োজনের তুলনায় বেশি ডলার ধরে রাখছে।  এসব কারণে ডলারের দাম বেড়েছে।  কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Tags: ডলারডলারের দামবাংলাদেশ ব্যাংকলিড নিউজ
Previous Post

কোরিয়ায় শান্তির হাওয়া

Next Post

‘প্রাণ তো প্রাণ, হোক মানুষের বা অন্য প্রাণির‘

Next Post

‘প্রাণ তো প্রাণ, হোক মানুষের বা অন্য প্রাণির‘

রুয়েটে বাসচালক হত্যায় দু’জন গ্রেপ্তার 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT