চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব এজেন্সির হাজিরা ফেরেনি, তাদের শাস্তির সুপারিশ

চকোর মালিথা by চকোর মালিথা
5:29 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

ওমরাহ্ পালন করতে গিয়ে সৌদি আরব থেকে যেসব এজেন্সির মাধ্যমে যাওয়া বাংলাদেশীরা দেশে ফেরেননি সেসব এজেন্সির মালিকদের শাস্তির জন্য সরকারের কাছে সুপারিশ করবে বলে জানিয়েছেন আন্তঃমন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন তদন্ত কমিটির মুখোমুখি হয়েছে অবশিষ্ট আরো ৫২ এজেন্সি। এর আগে অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের আন্তঃমন্ত্রণালয়ের তদন্ত কমিটি ১ সেপ্টেম্বর ৫২ এজেন্সির শুনানি গ্রহণ করেন।

ওমরাহ্ পালন করতে গিয়ে সৌদি আরব থেকে ফেরেননি ১শ’৪ এজেন্সির ১১ হাজার ৪শ’ ৮৫ জন বাংলাদেশী। সেকারণে এ বছরের ২৩ মার্চ থেকে সব বাংলাদেশীর ওমরাহ্ ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর সেসব এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তদন্ত কমিটি গঠন করে এজেন্সির কর্মকর্তাদের হাজির হতে নির্দেশ দেন ধর্ম মন্ত্রণালয়।

তবে ওমরাহ্ এজেন্সির এজেন্টরা বলছেন, যাচাই-বাছাই করে ওমরাহ্ করতে ৯১৬ জনকে পঠিয়েছি। এরমধ্যে সবগুলো একসঙ্গে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। অনেকে আবার বলছেন, শুধু এজেন্সিদের দোষরোপ করলে হবে না। এর সঙ্গে অন্যান্য যারা জড়িত আছে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

ওমরাহ্ নামে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত এজেন্সি মালিকদের শুনানি শেষে তাদের শাস্তির ব্যাপারে দ্রুতই সরকারের কাছে সুপারিশ করবে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহিদুজ্জামান বলেন, যত দ্রুত সম্ভব এই সংক্রান্ত সকল তদন্ত সরকারের নিকট পেশ করা হবে। সরকারের কাছে সুপারিশ করার পর সরকারই ব্যবস্থা নিবে সেসব এজেন্সির বিরুদ্ধে। যেসব এজেন্সিরা এখনো তদন্ত কমিটির সামনে হাজির হয়নি তাদের আবার ডাকা হবে বলেও জানান ধর্মসচিব।

Tags: ওমরাহহজ
Previous Post

টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী আটক

Next Post

সরাসরি দেখুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ

Next Post

সরাসরি দেখুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ

সন্তানের চাকরি চেয়ে অদ্ভুত বিজ্ঞাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT