চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন ছিল পিএসজির অনুশীলনে মেসির প্রথমদিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 13, আগস্ট 2021
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির অনুশীলনে মেসির প্রথম দিন, ফুটবল তারকারা হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রেসিংরুমে নিজ লকারের সামনে বসা। জুতোর ফিতা বাঁধছেন। পেছনে সাজানো-ঝোলানো ৩০ নম্বর জার্সি। যেটা পরে পিএসজিতে খেলবেন। নতুন ক্লাবে নতুন রংয়ের পোশাক গায়ে জড়ানোর পর নতুন সতীর্থদের সাথে মিলন পর্ব।

সে পর্বে একে একে হাত মেলালেন সব সতীর্থের সঙ্গে, বুকেও জড়িয়ে নিলেন। কাউকে কাউকে তো একটু বেশি করেই এঁটে নিলেন বুকের সাথে। তাকেও কেউ কেউ শক্ত করে চেপে ধরলেন বুকে।

কাইলিয়ান এমবাপে, নতুন সতীর্থকে নিয়ে যদি এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেননি। ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকাকেও দেখা গেল আকর্ণবিস্তৃত হাসির সঙ্গে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন মহাতারকাকে।পিএসজির অনুশীলনে মেসির প্রথমদিনের ছবি, ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর কিছুক্ষণ চলল সাইক্লিং। সেখানে এগিয়ে এসে হাত মেলানোর পর বুকে জড়িয়ে নেয়ার পর খানিকটা খোশগল্পও করলেন সার্জিও রামোস। এপর্বের শেষে নেমে গেলেন মাঠে। শুরু হল পুরোদমে অনুশীলন। করতে থাকলেন বল নিয়ে নানান কারিকুরি।

এভাবেই পিএসজিতে লিওনেল মেসির প্রথমদিনের অনুশীলন শুরু হয়েছে। নতুন অভিযাত্রায় নেমে গত এক সপ্তাহে মুখোমুখি হওয়া জীবন বাস্তবতার ধুলো আর একমাসে অবকাশ মেলা পায়ের চর্বি সরালের কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়ে।মেসি পিএসজির অনুশীলনে প্রথম দিন, হাসিমুখে ব্যায়াম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসখানেক ধরে পা জমে আছে মেসির। মাঠে নেই, পা আর ফুটবলের মেলবন্ধন ঘটেনি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর থেকেই অবকাশ আর ক্লাব বদলের ধাক্কায় ছিলেন। যতদ্রুত সম্ভব মাঠে ফিরতে চান।

তার আগে নিজেকে প্রস্তুত করে নিতে শুরু করলেন। প্যারিসে নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন সতীর্থ, নতুন কোচ, সবকিছুই নতুন। মঙ্গলবার চুক্তি সারার পর সব নতুনের সঙ্গে মানিয়ে নেয়ার শুরুটা হল বৃহস্পতিবারের অনুশীলন দিয়েই।

লিগ ওয়ানে গত রোববার ট্রয়ের মাঠে ২-১ গোলের জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু হয়ে গেছে পিএসজির। তাদের পরের ম্যাচ ১৪ আগস্ট। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠে নামবে পিএসজি। প্রতিপক্ষ স্ট্রসবুর্গ।

মহাতারকাকে দলে টানার পর পিএসজির প্রথম ম্যাচ, সেটি আবার ঘরের মাঠে। মেসিকে মাঠে নামিয়ে দেয়ার জোর সম্ভাবনাই জেগেছে ওই ম্যাচে। বন্ধু নেইমার, এমবাপে, ডি মারিয়া, পারেদেস, সার্জিও রামোস, মার্কো ভেরাত্তি, আশরাফ হাকিমিদের পাশে অভিষেক এখন কেবল সময়ের ব্যবধান ৩০ নম্বর জার্সির মেসির জন্য।

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিরামোসলিড স্পোর্টস
Previous Post

ফেসবুক-গুগলের পর এবার ভ্যাট দিল অ্যামাজন

Next Post

প্রায় এক যুগ পর নতুন সৃষ্টির সন্ধানে!

Next Post
তিনজন মানুষ একটি রেড ও গোল্ডেন রুমে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় এক যুগ পর নতুন সৃষ্টির সন্ধানে!

পরীমনি কারাগারে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনির জামিন হয়নি, কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT