চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে তৈরি করা হয় অস্কারের সোনালি মূর্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 03, মার্চ 2018
in বিনোদন
A A

ছোট পরিসরে ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার অ্যাওয়ার্ডের। সেই ঘরোয়া পরিবেশ ছাড়িয়ে এই অ্যাওয়ার্ডটি এখন বিশ্বের কোটি কোটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোনায় মোড়া, তলোয়ার হাতে ফিল্মের রিলের উপরে দাঁড়িয়ে থাকা এই মূর্তিটিই এখন বিশ্বের শিল্প সাহিত্যের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক অ্যাওয়ার্ড হিসেবে সকল তারকার আকাঙ্ক্ষিত।

১৯২৮ সালে এমজিএম এর শিল্প পরিচালক সেড্রিক গিবনস অস্কার অ্যাওয়ার্ডে দেওয়া মূর্তিটি ডিজাইন করেন। ডিজাইনের জন্য মডেল হিসেবে মেক্সিকান অভিনেতা এমিলিও এল ইন্ডিও ফার্নান্দেজকে প্রস্তাব দেয়া হয়। প্রথমে তিনি আপত্তি জানালেও পরবর্তীতে ফার্নান্দেজ ঠিকই নগ্ন হয়ে মডেল হন। পরবর্তীতে ভাস্কর জর্জ স্টেনলি গিবনসের ডিজাইনে কিছু পরিবর্তন এনে আরও উন্নত করেন।

অস্কার
অস্কার মূর্তিটি ডিজাইনের জন্য মডেল হিসেবে মেক্সিকান অভিনেতা এমিলিও এল ইন্ডিও ফার্নান্দেজকে প্রস্তাব দেয়া হয়।

অস্কার পুরষ্কার যখন চালু হলো তখন তা তৈরি হতো ব্রোঞ্জ দিয়ে। ব্রোঞ্জের উপরে ২৪ ক্যারেট সোনার প্রলেপ থাকতো। তবে ১৯৩৮ সালে একবার কাঠের তৈরি অস্কার দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় ধাতুর অভাব পড়েছিল। এই সময় পর পর তিন বছর পেইন্টেড প্লাস্টারের অস্কার মূর্তি প্রদান করা হয়েছিল।

অস্কারের ক্রেস্টগুলো শিকাগোর আর.এস ওয়েন্স অ্যান্ড কোম্পানির কারখানায় তৈরি হয়। এক বছর আগেই কারখানায় ফরমায়েশ পাঠাতে হয়। প্রতি বছর ৫০/৬০টি অস্কার মূর্তি তৈরি করা হয়। ফেব্রুয়ারিতে এগুলো লস অ্যাঞ্জেলসের নিরাপত্তা বাহিনীর দায়িত্বে সিক্রেট ভল্টে পাঠানো হয়।

প্রতিটি অস্কার মূর্তি নিখুঁতভাবে হ্যান্ড ক্রাফটেড। ১৩ দশমিক ৫ ইঞ্চি (৩৪ সেন্টিমিটার) লম্বা এই মূর্তির ওজন ৮ দশমিক ৫ পাউন্ড। প্রথমে ছাঁচে গলানো ধাতু ঢেলে মূর্তির বেজ তৈরি করা হয়। ধাতু জমে শক্ত হলে পলিশ করার পালা। খুব ভালো করে পলিশ করে মসৃণ করার পরে চার রকমের ইলেক্ট্রোপ্লেটিং ধাতুর প্রলেপ দেয়া হয়। শেষ প্রলেপটি হলো ২৪ ক্যারেটের খাঁটি সোনার। এরপর খোদাইয়ের কাজ। এভাবে এক একটি মূর্তি তৈরি করতে কমপক্ষে দশ দিন সময় লাগে। অস্কারস

 যেভাবে তৈরি হয় অস্কার  অ্যাওয়ার্ডের মূর্তিটি:

Tags: ৯০ তম অস্কারঅস্কারএকাডেমি অ্যাওয়ার্ড
Previous Post

চিরকুটের হাতে ‘বালিঘর’-এর চিত্রনাট্য

Next Post

বেপরোয়া গতিতে চলে উল্টে গেল বাস

Next Post

বেপরোয়া গতিতে চলে উল্টে গেল বাস

চোট পেয়ে মাঠ ছাড়ছেন সাকিব, যার কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে খেলা হয়নি, নিধাস ট্রফিতেও হচ্ছে না

ছিটকে গেলেন সাকিব, ফিরলেন লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT