চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে তারা বেঁচে ফিরলেন

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
3:54 অপরাহ্ন 13, মার্চ 2018
in বাংলাদেশ
A A

নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার প্লেনটির ৫০ যাত্রীর মৃত্যু হলেও আহত অবস্থায় বেঁচে ফিরেছেন ২১ জন। বাংলাদেশী ৩২ যাত্রীর মধ্যে জীবিত আছেন আট জন।

জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে কয়েকজন হাসপাতালের বেড থেকে সাংবাদিকদের কাছে বর্ণনা দিয়েছেন দুর্ঘটনা মুহূর্তের সেই ভয়াবহ স্মৃতি। বলেছেন কীভাবে তারা বেঁচে ফিরলেন।

বেঁচে ফেরাদের মধ্যে অন্যতম বাংলাদেশী শাহরিন হক নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসকে বলেছেন তার অভিজ্ঞতার কথা।

‘আমি আমার বন্ধুর সঙ্গে ভ্রমণ করছিলাম। বিমানটি অবতরণ করার সময় এটি বামদিকে ঘুরতে শুরু করেছিল। লোকজন চিৎকার করছিল। আমরা পেছনে তাকিয়ে দেখি প্লেনটিতে আগুন ধরে গেছে। আমার বন্ধু আমাকে তার সামনে দৌড়াতে বলে।’

‘কিন্তু আমরা যখন দৌড়াচ্ছিলাম আগুন তাকে গ্রাস করে ফেলে। সে পড়ে যায়। লোকজন পুড়ছিল, চিৎকার করছিল এবং পড়ে যাচ্ছিল। তিন জন লোক লাফিয়ে পড়ে প্লেন থেকে। আমি ভীত হয়ে পড়ি। কিন্তু ভাগ্যক্রমে কেউ একজন আমাকে নিরাপদ জায়গায় নিয়ে আসে,’ অশ্রুসজল কণ্ঠে বলেন শাহরিন।

পেশায় শিক্ষক শাহরিন (২৯) কাঠমান্ডু এবং পোখারা দেখতে গিয়েছিলেন।

তার মতো পর্যটক হিসেবে নেপাল যাচ্ছিলেন আরো কয়েকজন।

স্ত্রী, কন্যা এবং এক আত্মীয়কে নিয়ে প্রথমবারের মতো আকাশপথে ভ্রমণ করা বাংলাদেশী মেহেদী হাসান বলেন: আমার সিট ছিলো পেছনের দিকে। আগুন দেখেই আমি আমার পরিবারের লোকজনের খোঁজ করি। আমরা জানালা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হই। আমরা খুঁজছিলাম কেউ আমাদের এসে উদ্ধার করুক।

‘আমি এবং আমার স্ত্রী উদ্ধার পেলেও আমার কন্যা এবং আত্মীয়কে হারিয়ে ফেলি।’

বেঁচে যাওয়া অন্য এক যাত্রী কেশব পান্ডে আগুনের কথা স্মরণ করতে পারলেও কীভাবে বেঁচে ফিরলেন সে সম্পর্কে কিছু বলতে পারেননি।

বিবিসিকে তিনি বলেন, প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর আমি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম। কারণ এতে আগুন ধরে গিয়েছিল।কিন্তু পারছিলাম না। আমার হাত এবং পা আটকা পড়ে।

‘আমি ইমার্জেন্সি এক্সিটের সামনে বসেছিলাম। তাই সম্ভবত যখন নিরাপত্তা কর্মীরা এসে দরজা খোলে আমি তখন বাইরে ছিটকে পড়ি।’

বসন্ত বোহরা নামে একজন বলেন, হঠাৎই প্লেনটি ভয়াবহভাবে ঝাঁকুনি দিতে শুরু এবং বিকট শব্দ হয়। আমি জানালার পাশে বসেছিলাম বলে তা ভেঙে ফেলতে সক্ষম হই।

দুর্ঘটনাস্থলের বর্ণনা দিয়ে পাশের একটি প্লেনের যাত্রী শ্রাধা গিরি বিবিসিকে বলেন, সেখানে অনেক বিশৃঙ্খলা হচ্ছিল। নিরাপত্তা কর্মীরা ছুটোছুটি করছিলেন। অনেক অ্যাম্বুলেন্স এবং ফায়ার ট্রাক বিধ্বস্ত বিমানটির দিকে যাচ্ছিল।

‘আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে এমন অবস্থা দেখে আমি ট্রমাগ্রস্ত হয়ে পড়েছি… সবাইকে নাড়া দেয় যখন এমনটি ঘটনা আপনার চোখের সামনে ঘটে।’

আহতদের নেপালের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৭৮ জন ধারণক্ষমতার বোমবার্ডিয়ার ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজটিতে ৭১ জন আরোহী ছিলেন; যার মধ্যে ৬৭ জন যাত্রী এবং চার জন ক্রু। সাঁইত্রিশ জন পুরুষ ও ২৭ জন নারী ছাড়াও উড়োজাহাজটিতে কয়েকজন শিশুও ছিল।

সোমবার ঢাকা বিমান বন্দর ছেড়ে যাওয়ার প্রায় সোয়া ঘণ্টা পর দুপুর ২টা ২০ মিনিটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টের রানওয়েতে দুর্ঘটনায় পড়ে ইউএস বাংলার ফ্লাইট বিএস টু ওয়ান ওয়ান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে নেপাল এবং বাংলাদেশ।

Tags: উড়োজাহাজ দুর্ঘটনাজীবিত উদ্ধারলিড নিউজ
Previous Post

বাপ্পা-কোনাল এর গানের মডেল তাসনুভা তিশা

Next Post

জীবনটা ক্ষণস্থায়ী: জয়া আহসান

Next Post
চ্যানেল আই অনলাইন- জয়া আহসান

জীবনটা ক্ষণস্থায়ী: জয়া আহসান

কালো ব্যাজে নিহতদের স্মরণ করবে বাংলাদেশ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT