চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হন মার্কিন গোয়েন্দারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 02, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Ayman al-Zawahiri

যুক্তরাষ্ট্রের তথ্যমতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বাস করছিলেন আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। বাসার বারান্দায় জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় সিআইএ। ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সে সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িটিতে উপস্থিত থাকলেও শুধুমাত্র জাওয়াহিরি নিহত হন বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের শুরুতে জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হন তারা। এরপর কয়েক মাস ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে তার গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়।

জাওয়াহিরি আফগানিস্তান বা পাকিস্তানের পাহাড়ী এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছিলো।

তবে মার্কিন গোয়েন্দারা কয়েক বছর আগে নিশ্চিত হন যে আফগানিস্তানের পাহাড়ী অঞ্চল থেকে থেকে জাওয়াহিরি তার নেটওয়ার্ক সরিয়ে কাবুলে স্থানান্তর করেন।

কাবুলের যে বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে জাওয়াহিরি অবস্থান করতে শুরু করেন সে বাড়িটি এবছর মার্কিন গোয়েন্দারা চিহ্নিত করতে পারেন।

জাওয়াহিরিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ নির্মূলের কথা বললেও বিবিসিকে এক তালেবান মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে অনুপ্রবেশ করে এই অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

৭১ বছর বয়সী আয়মান আল-জাওয়াহিরি একসময় পেশায় চোখের সার্জন ছিলেন। ২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদা’র নেতৃত্বে আসেন। লাদেনের সাথে মিলে জাওয়াহিরির বিরুদ্ধে নাইন-ইলেভেন হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে। ২০০০ সালের অক্টোবরে মার্কিন রণতরী ইউএসএস কোলে আত্মঘাতী হামলায় ১৭ নাবিকের মৃত্যুর জন্যও তাকে দায়ি করা হয়।

Tags: আফগানিস্তানআয়মান আল জাওয়াহিরিআল কায়েদাজাওয়াহিরিতালেবানতালেবান সরকারমার্কিন গোয়েন্দাসিআইএ
Previous Post

নিলামে উঠছে এলভিস প্রিসলির অলঙ্কার

Next Post

শোকের মাসঃ সত্যিই কি আমরা শোকার্ত?

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালো-সাদা ছবি, ভাবুক মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শোকের মাসঃ সত্যিই কি আমরা শোকার্ত?

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ের আশা নিয়ে দলকে শুভ কামনা জানালেন সোহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT