চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে চলবে ঢাবি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রম

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
7:05 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2017
in শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সাতটি কলেজের ভর্তি পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরীক্ষা, ফলাফল প্রণয়ন এবং সিলেবাস প্রণয়ন সবকিছুই এখন থাকবে বিশ্ববিদ্যালয়ের অধীনে। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এসব কলেজের শিক্ষার্থীরা সনদও পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী এবং অধিভুক্ত কলেজসমুহের শিক্ষার্থীদের সনদে পার্থক্য থাকবে।

সনদের বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের সনদে লেখা থাকে সে কোন হলের শিক্ষার্থী এবং কোন বিভাগ থেকে পাশ করেছে। আর ওইসব কলেজের শিক্ষার্থীদের সনদে লেখা থাকবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের (স্ব স্ব কলেজের নাম) কোন বিষয় থেকে পাশ করেছে সেটা।’

অধিভুক্ত হওয়া মানেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে যাওয়া না, বিষয়টি স্পষ্ট করে উপাচার্য বলেন, আমাদের অধিভুক্ত কলেজের সংখ্যা এখন ১০৪টি। নতুন সাতটি যোগ হওয়ায় এ সংখ্যা এখন ১১১টি হবে। অন্য কলেজগুলোর শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে পরিচালনা করে আসছিল এ কলেজগুলোর কার্যক্রমও সেভাবে পরিচালিত হবে, নতুন কিছু না।

এই সাতটি কলেজ যুক্ত হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১০৪টি কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন, শিক্ষক ৭ হাজার ৫৯১ জন। নতুন সাতটি কলেজের মোট অনার্স ও মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা এক লাখ ৬৭ হাজার ২৩৬ এবং শিক্ষক সংখ্যা এক হাজার ১৪৯।

ফলে নিজস্ব ৩১ হাজার ৯৫৫ জন শিক্ষার্থীর বাইরে আরও ২ লাখ ৮ হাজার শিক্ষার্থীর দেখভালের দায়িত্ব এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁধে।

সনদে পার্থক্য
নতুন অধিভুক্ত হওয়ার সাতটি কলেজ থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ পেলেও এখন থেকে পাশ করা শিক্ষার্থীরা পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ। তবে সেই সনদ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীদের সনদ থেকে সম্পুর্ণ আলাদা হবে। কারণ সনদে স্ব স্ব কলেজ এবং বিভাগের নাম স্পষ্ট উল্লেখ থাকবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সনদপ্রাপ্তির ব্যাপারে ঢাকা কলেজর অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সবকিছু পরিচালিত হওয়ায় এখনও যারা পাশ করে বের হয়ে যায়নি তারা সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা সনদ পাবে।

শিক্ষার মানোন্নয়নেই সরকারের এ সিদ্ধান্ত
অধিভুক্তিকরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলোর উচ্চ শিক্ষার মান আশানুরুপ উন্নতি না হওয়ার কারণে সরকারি কলেজগুলোকে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিকরণের সিদ্ধান্ত নেয় সরকার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এসব কলেজসহ রাজধানী ও আশেপাশের প্রায় সব সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে তা ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়।

Tags: অধিভুক্ত কলেজঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষা কার্যক্রম
Previous Post

অধিভুক্ত কলেজগুলোর ‘বাড়তি চাপে’ ঢাকা বিশ্ববিদ্যালয়

Next Post

জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানান অধ্যাপক আনিসুজ্জামান

Next Post
ঘরোয়াভাবে অধ্যাপক আনিসুজ্জামানের জন্মদিন উদযাপন করা হলো আজ

জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানান অধ্যাপক আনিসুজ্জামান

প্রধানমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে কোন পক্ষেরই আদালতকে প্রভাবিত করার চেষ্টা সমর্থনযোগ্য নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT