চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে ইন্টারনেট থেকে ‘গায়েব’ হবেন

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
12:25 অপরাহ্ন 27, নভেম্বর 2016
in তথ্যপ্রযুক্তি
A A

স্মার্টফোনে মগ্ন ডিজিটাল যুগে  আমাদের পুরোটা জীবনই যেন আমরা অনলাইনে কাটাচ্ছি। আর কাজটা করতে গিয়ে প্রায়ই নিজের অজান্তে নিজের নাম, ঠিকানা, ইমেইল আইডি, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের নম্বরসহ বিভিন্ন অতি ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে রেখে যাই।

এসব তথ্যের অপব্যবহারের ফলে স্প্যাম ইমেইল, অযাচিত যোগাযোগসহ যে কোনো সাইবার হয়রানি বা হামলার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজের কাজ শেষ হওয়ার পর এগুলো ইন্টারনেটের বুক থেকে মুছে ফেলা খুবই জরুরি।

কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেটে প্রত্যেক ব্যবহারকারীর সংরক্ষিত গড়ে কমপক্ষে ১শ’ কোটি তথ্য আর লিংক কীভাবে মুছে ফেলা সম্ভব? এর সবচেয়ে ভালো সমাধান নিয়ে এসেছেন সুইডিশ ডেভেলপার উইলি ডালবো এবং লিনাস উনিব্যাক তাদের তৈরি Deseat.me-এর সাহায্যে।

ডিসিট.মি ওয়েবসাইটটিতে যে কেউ একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে দেখতে পারবেন পুরো অনলাইন জগতে তিনি কোন কোন ওয়েবসাইট, অ্যাপ এবং সেবার সঙ্গে যুক্ত হয়ে আছেন বা কোথায় কোথায় নিজের তথ্য দিয়ে রেখেছেন।internet2

শুধু যে আপনার তথ্যের সঙ্গে লিংক হওয়া অ্যাপ বা সাইটের তালিকাই আপনি এখানে পাচ্ছেন তা নয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো, প্রত্যেকটা লিংকে ঢুকে ঢুকে আপনার আনসাবস্ক্রাইব অপশন খুঁজতে হবে না। তালিকায় প্রতিটি লিংকের সঙ্গেই সরাসরি আনসাবস্ক্রাইব করার একটি অপশন আছে।

ডিসিট.মি একদিকে যেমন সহজ ও কার্যকর, তেমনি সেবাটি উপভোগ করা যাচ্ছে বিনামূল্যে। তবে এর একটাই অসুবিধা রয়েছে। এই ওয়েবসাইটটি শুধু গুগল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত অ্যাপ বা সেবার তালিকা দেখায়। হটমেইল, ইয়াহু বা এওএল-এর সঙ্গে লিংক হওয়া অ্যাকাউন্ট বা সাবস্ক্রিপশন এই প্রোগ্রামের সাহায্যে খুঁজে পাওয়া যাবে না।

ডিসিট.মি-এর মতোই কাজ করে এমন আরও দু’টি পোর্টাল হলো Just Delete Me এবং Account Killer। তবে এগুলোর জন্য আগে জানা থাকতে হবে কোন কোন অ্যাকাউন্ট আছে আপনার।internet3

এছাড়াও নিয়মিত আরও কিছু বিষয় মনে রাখলে নিজেকে অনেকটাই সাইবার কুদৃষ্টি থেকে দূরে রাখতে পারবেন আপনি।

  • নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড বদলে দিন। শুধু ইংরেজি শব্দ ব্যবহার না করে ইংরেজি হরফে আপনার মনে থাকে এরকম শব্দ রাখতে পারেন। সঙ্গে রাখুন নানা রকম বিরাম চিহ্ন আর সংখ্যা।
  • ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড রাখা ভালো।
  • সামাজিক মাধ্যমের অপ্রয়োজনীয় বা অব্যবহৃত অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিন।
  • যে কোনো সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রাইভেসি সেটিংসের দিকে খেয়াল রাখুন।
  • এভারনোট এবং পিন্টারেস্ট-এর মতো কিছু সাইটের অ্যাকাউন্ট ডিলিট করা যায় না। এক্ষেত্রে অব্যবহৃত অ্যাকাউন্টটির নাম পাল্টে কোনো ছদ্মনাম দিয়ে রাখুন এবং এলোমেলো আইডির একটা ইমেইল অ্যাড্রেস খুলে আপনার আসল ইমেইল অ্যাড্রেসের বদলে সেটি যোগ করুন এবং নিজের সব তথ্য মুছে ফেলুন।
  • গুগল অ্যাকাউন্টের ‘মাই অ্যাক্টিভিটি’ সেকশনে ‘ওয়াইপ অল সার্চ/লোকেশন হিস্ট্রি’ থেকে সব ধরণের অ্যাক্টিভিটি মুছে ফেলুন। একইভাবে ইয়াহু ও বিং-এর মতো সার্চ ইঞ্জিন থেকেও তথ্য মুছে ফেলতে পারেন।
  • ব্যবহারকারীর অ্যাক্টিভিটি সংরক্ষণ করে না এমন কোনো সার্চ ইঞ্জিন (DuckDuckGo) ব্যবহার করতে পারেন।
  • স্প্যাম ইমেইল ব্লক করার আগে প্রত্যেকটির নিচে থাকা ‘আনসাবস্ক্রাইব’ লিংকে ক্লিক করে নিন।
  • মোবাইল ফোন অপারেটরের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন, আপনার ফোন নাম্বার বা আপনার কোনো তথ্য যেন অনলাইনে কোথাও দেয়া না থাকে এবং ভবিষ্যতেও যেন দেয়া না হয়।

 

Tags: ইন্টারনেটসাইবার নিরাপত্তাসাইবার হামলাহ্যাকিং
Previous Post

চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই নির্বাচন করছি: ওমর সানি

Next Post

ভিন্ন কায়দায় ‘রইস’র ট্রেলার নিয়ে শাহরুখ

Next Post

ভিন্ন কায়দায় ‘রইস’র ট্রেলার নিয়ে শাহরুখ

টস জিতে ব্যাটিংয়ে বরিশাল বুলস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT