চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে আসছে ভারতীয় গরু

সোমা ইসলাম by সোমা ইসলাম
8:09 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

বাজারে কোরবানির পশুর ব্যাপক সংকট, দেশে ভারতীয় পশু আসছে না বহুল প্রচারিত এই তথ্য মোটেই ঠিক নয়।

চ্যানেল আইয়ের অনুসন্ধানে দেখা গেছে রাজশাহী ও চাঁপাইনবাবাবগঞ্জ সীমান্তের বহু পয়েন্ট দিয়ে হাজার হাজার গবাদী পশু প্রবেশ করছে বাংলাদেশ সীমানায়। ভারতীয় ব্যবসায়ীরাই পশু পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সীমান্তে। রাজশাহী সীমান্ত এলাকায় অনুসন্ধানে দেখা যায় তেমন চিত্র।

যাত্রাটা এত সহজ ছিল না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পদ্মা পাড়ি দিয়ে শুরু হয় কাদা আর কাঁশবনের জঙ্গল দিয়ে দূর্গম সীমান্তের পথে যাত্রা। দলে বলে সঙ্গী স্থানীয় গরু ব্যবসায়ীরা। অনেক পথ পেড়িয়ে দূরে, অনেক দূরে আলো রেখা। জানা গেলো এটাই বাংলাদেশের শেষ সীমানা। আলোটা ভারত সীমান্তের ফ্লাড লাইটের।

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের দূর্গম চরে পৌঁছাবার পর যা দেখা গেলো, রীতিমত অবিশ্বাস্য ব্যাপার। ভারতীয় ব্যবসায়ীরা পশুর পালকে সাঁতরিয়ে জড়ো করছেন পদ্মার নীলবুলি চরে।

এরপর হয় দুপক্ষের যোগাযোগ, লেনদেন। সেখানেই হাতবদল, পশুর পাল আবারো নদী সাঁতরিয়ে, হেঁটে আসছে বাংলাদেশ সীমানায়।

সীমান্তের এপার থেকে গরু বুঝে নেয়া এক বাংলাদেশী ব্যবসায়ী জানান, ভারতের সীমান্ত কাছে হলেও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর অবস্থান কিছুটা দূরে। ভারতের ব্যবসায়ীরা গরু পাড় করে মোবাইলে যোগাযোগ করেন। তার পর গরু বুঝে নিয়ে নদী পাড় করিয়ে নিয়ে আসা হয় দেশের ভেতর।

বাংলাদেশের গরু ব্যবসায়ীরা জানান বৈধ পথেই প্রচুর পরিমাণে ভারতীয় গবাদি পশু ডুকছে তাই তারা প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছেন না ভারতের সীমানায়।

কোরবানী ঈদকে সামনে রেখে যেনো কোনো চোরাকারবারি না হয় সীমান্তে কড়া নজরদারী বিজিবির। রাজশাহীর ৭টি করিডোর দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে গবাদী পশু আসছে বলে জানালেন রাজশাহীর বিজিবির সেক্টর কমান্ডার।

রাজশাহী বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল ফেরদাউস শাহাব জানান, বর্তমানে সীমান্ত দিয়ে প্রচুর গবাদিপশু আসছে। ঈদকে সামনে রেখে পশুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ওপার থেকে গরু আনার সময় সীমান্ত দুর্ঘটনা ঘটায় জিরো পয়েন্ট থেকে গরু আনতে বাংলাদেশী ব্যবসায়ীদেরকে পরামর্শ দেয়া হয়েছে।

রাতের বেলা গিয়ে দেখা গেছে রাজশাহীর সবচেয়ে বড় করিডোর সুলতানগঞ্জের খাটালে হাজার হাজার পশুতে পূর্ণ ভারতীয় গবাদি পশুতে। দিনের শুরুতে এদের যাত্রা শুরু দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্য।

Tags: কোরবানিকোরবানির পশুভারতীয় গরু
Previous Post

মুখ ফিরিয়ে নিলো ক্রোয়েশিয়াও

Next Post

নেত্রকোণায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান

Next Post

নেত্রকোণায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান

কমদামের নতুন স্মার্টফোন আনলো ওয়ালটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT