চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবেই হোক দেশনেত্রীকে মুক্ত করবোই: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
জনসমাগমে বিশাল সংখ্যক মানুষ, রাজনৈতিক সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক সভা করেছি, প্রতিবাদ করেছি, নির্বাচনও করেছি, এখন যেভাবেই হোক দেশনেত্রীকে মুক্ত করবোই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে দেওয়া বক্তব্যে তিনি দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে থাকা দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একথা বলেন।

এসময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি দেশ জুড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন ফখরুল।

সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন: নিজেদের মধ্যে বিভেদ কোন্দল রেখে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তাই দলের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন: রাজপথে ছিলাম, আছি থাকবো, খালেদা জিয়াকে মুক্ত করেই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে না এসে মানুষ ভোট চুরির প্রতিবাদ করেছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আরও বক্তব্য রাখেন: মো.শাজাহান,শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু,ডা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম,আবুল খায়ের ভূইয়া,যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন সহ-অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা।

Tags: খালেদা জিয়ার মুক্তিবিএনপি
Previous Post

সংগীতের নব দিগন্ত হচ্ছে বাংলা খেয়াল

Next Post

ফাইনাল দেখতে যেতে পারছেন না বিসিবি সভাপতি

Next Post
বিসিবি সভাপতি ফাইনাল দেখতে না পারলেও ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল দেখতে যেতে পারছেন না বিসিবি সভাপতি

ঢাবি ছাত্ররা সম্মিলিত ভর্তি পরীক্ষার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে সম্মিলিত ভর্তি পরীক্ষায় ডাকসুর না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT