আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ আরও অনেকে। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করছে পুরো জাতি।








