চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে স্বচ্ছ নির্বাচন সেখানে আওয়ামী লীগের পরাজয়: আজম খান

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
3:12 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2017
in রাজনীতি
A A

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেছেন, স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগ কখনো চায় না। কারণ যেখানে স্বচ্ছ নির্বাচন সেখানে জাতীয়তাবাদী দলের বিজয়, আর আওয়ামী লীগের পরাজয়।

অতীতে সব নির্বাচন তা প্রমাণ করে এমন মন্তব্য করে আজম খান বলেন, একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ সরকারের অধীনে এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ তা মানবে না। দেশের মানুষ ও আওয়ামী লীগের নিজেদের কল্যাণেই বিএনপির সাথে সংলাপে বসারও তাগিদ দেন তিনি।

রোববার সকালে জাতীয়  প্রেসক্লাবে বাংলাদেশ সচেতন যুব সমাজ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।

বিচ্ছিন্ন দ্বীপ ভোলা জেলার মনপুরা উপজেলায় পাঁচহাজার সংখ্যালঘুর ভূমি গ্রাস, নারী-শিশুদের নির্যাতনের প্রতিবাদে, জল ও ভূমিদস্যুদের কবল থেকে বাঁচানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা বলেন, সারাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার ৯৫ ভাগই আওয়ামী লীগের সন্ত্রাসীরা করেছে। আওয়ামী লীগের আমলে নাসিরনগর, রামু, গাইবান্ধাসহ সবখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। এই নির্যাতন থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

 খালেদা জিয়াকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হবে না বলেও তিনি জোর দাবি করেন।। নতজানু নির্বাচন কমিশন দিয়ে সরকার আর একটি ৫ জানুয়ারি বানাতে চায় মন্তব্য করে তিনি এই সুযোগ আওয়ামী লীগ আর পাবে না বলেও হুশিয়ার করে দেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

Tags: বিএনপি
Previous Post

‘বিশ্বে এমন কোনো উইকেটকিপার নেই যে মিস করে না’

Next Post

ইমরুলের ব্যাটে ঝড়

Next Post

ইমরুলের ব্যাটে ঝড়

চট্টগ্রামে ৩ দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT