চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে বাংলাদেশের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 20, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন, খেলোয়াড়রা মাঠে ব্যায়াম করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সহযোগী আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজকে প্রস্তুতির অংশ মনে করছে বাংলাদেশ দল। টাইগারদের লক্ষ্য কন্ডিশনের সঙ্গে নিজেদের মানানসই করে তোলা। হিউস্টনে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ। মঙ্গলবার স্বাগতিকদের সঙ্গে প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

টিম টাইগার্স থেকে ঢের পিছিয়ে যুক্তরাষ্ট্র। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯, আর যুক্তরাষ্ট্র ১৯ নম্বরে অবস্থান করছে। পার্থক্য এতটাই। একটি জায়গাতেই কেবল এগিয়ে রাখা যায় স্বাগতিকদের। বয়সের মাপকাঠিতে।

যুক্তরাষ্ট্র স্কোয়াডের সর্বকনিষ্ঠ সদস্যের বয়স ২৯ বছর ১৪৫ দিন। ত্রিশের নিচে যিনি তার নাম শায়ান জাহাঙ্গীর। জন্ম পাকিস্তানের করাচিতে। বাকি সব খেলোয়াড়ই ত্রিশের উপরে। অথচ বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াডে ত্রিশোর্ধ্ব ক্রিকেটারের সংখ্যা মোটে তিন— মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার।

শায়ানের মতো অধিকাংশ ক্রিকেটারের জন্মই অন্য দেশে। সবচেয়ে বেশি ভারতীয়। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল গুজরাটের। দিল্লী, মুম্বাইয়ের খেলোয়াড়ও রয়েছে দলটিতে।

দেশটির অভিবাসী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকা নিউজিল্যান্ডের হয়ে দুটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে বিশ্বকাপ খেলা কোরি অ্যান্ডারসন। নিজের দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে যোগ দিয়েছেন কিউইদের সাবেক অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে। তার আগে বাংলাদেশকে পাচ্ছেন তিন ম্যাচে প্রতিপক্ষ হিসেবে।

ক্রাইস্টচার্চে জন্ম নেয়া অ্যান্ডারসন বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য। ২০১৪ সালের উইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে তিন অঙ্ক স্পর্শ করে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

মার্কিনমুলুকে ক্রিকেটের বিস্তার ঘটেনি তেমন। জনপ্রিয় খেলা সেখানে বেসবল। বহু পুরনো ক্রিকেট ইতিহাস থাকলেও দেশটি ঘরের মাঠে বিশ্বকাপে অংশ নিচ্ছে প্রায় সব অভিবাসী খেলোয়াড় নিয়ে। ২০০৪ সালে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে খেলা যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস না থাকায় পরের ১৫ বছর আর ম্যাচ খেলা হয়নি। ২০১৯ সালে স্বীকৃতি পাওয়ার পর ওয়ানডেতে নিয়মিত হয়েছে তারা।

একই বছর থেকে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা শুরু করে যুক্তরাষ্ট্র। গত ৫ বছরে ২৫ ম্যাচে পেয়েছে ১৪ জয়। যে ফরম্যাটে এ যাবত খেলা দলগুলোর মধ্যে বাংলাদেশই হতে চলেছে সবচেয়ে উপরের সারির দলের একটি।

হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে ১০ ধাপ এগিয়ে থাকা দল টিম টাইগার্সের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দারুণকিছুর চোখ করেছে যুক্তরাষ্ট্রও। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় যেটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

অবশেষে ভোট দেয়ার সুযোগ পেলেন অক্ষয়!

Next Post

পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

Next Post
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন বৈষম্য প্রতিবাদে কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

শেরপুরে অধিক ফলনশীল হাইব্রিড ধান ১৯ এর ক্ষেতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে অধিক ফলনশীল হাইব্রিড ধান ১৯-এর আবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT